Advertisement
E-Paper

মামদানির বাড়ির সামনে মুসলিম বিরোধী বিক্ষোভের মাঝে ছোড়া হল ‘বোমা’! আটক বেশ কয়েক জন

কট্টর দক্ষিণপন্থী নেটপ্রভাবী জেক ল্যাঙ্গের নেতৃত্বে কয়েক জন মামদানির নিউ ইয়র্কের বাসভবন গ্রেসি ম্যানসনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন শনিবার (আমেরিকার সময়)। তাঁদের দাবি ছিল, নিউ ইয়র্কের গ্রেসি ম্যানসনের সামনে প্রকাশ্যে নমাজ পড়া বন্ধ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১২:০৬
মামদানির বাড়ির সামনে ‘বোমা’ ছোড়ার অভিযোগ।

মামদানির বাড়ির সামনে ‘বোমা’ ছোড়ার অভিযোগ। ছবি: সংগৃহীত।

নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানির বাড়ির সামনে মুসলিম-বিরোধী বিক্ষোভ চলছিল। পাল্টা বিক্ষোভ দেখাচ্ছিল অন্য একটি দল। এর মাঝেই মামদানির বাড়ির সামনে ‘বিস্ফোরক’ ছোড়ার অভিযোগ উঠল। যে জিনিসটি ছোড়া হয়েছে, তার মধ্যে পেরেক, নাটবল্টুর মতো জিনিসপত্র মিলেছে বলে জানান নিউ ইয়র্ক পুলিশ ডিভিশনের কমিশনার জেসিকা টিশ। তিনি জানিয়েছেন, জিনিসটি আদৌ বোমা কি না, পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে ইরানের পরিস্থিতির সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে, এমন কোনও ইঙ্গিত মেলেনি বলেই জানান জেসিকা।

কট্টর দক্ষিণপন্থী নেটপ্রভাবী জেক ল্যাঙ্গের নেতৃত্বে কয়েক জন মামদানির নিউ ইয়র্কের বাসভবন গ্রেসি ম্যানসনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন শনিবার (আমেরিকার সময়)। তাঁদের দাবি ছিল, নিউ ইয়র্কের গ্রেসি ম্যানসনের সামনে প্রকাশ্যে নমাজ পড়া বন্ধ করতে হবে। পুলিশ জানিয়েছে, জেকের দলে ছিলেন প্রায় ২০ জন। অন্য দিকে ওই দলের বিরোধিতা করে শতাধিক মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন।

এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, এই পরিস্থিতিতে গাঢ় রঙের হুডি পরে এক ব্যক্তি টেপে মোড়া একটি জিনিস ছোড়েন মামদানির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ বাহিনীর সামনে। তা থেকে ধোঁয়া বার হতে থাকে। ওই ব্যক্তি এই একই রকম একটি জিনিস ছোড়েন ল্যাঙ্গদের গোষ্ঠীকে লক্ষ্য করে। নিউ ইয়র্ক পুলিশ ডিভিশনের কমিশনার জেসিকা জানান, ওই ব্যক্তির নাম আমির বালাত। তাঁর বয়স ১৮ বছর। পুলিশ ওই ব্যক্তি-সহ কয়েক জনকে আটক করেছে।

Zohran Mamdani New York
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy