ইরান থেকে ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এত দিন কেবল প্রতিহত করা হয়েছে। তবে আর সহ্য করা হবে না। এ বার প্রত্যাঘাত করা হবে! তেহরানকে এমনই হুঁশিয়ারি দিয়েছিল উপসাগরীয় অঞ্চলের অন্যতম ক্ষমতাবান দেশ সৌদি আরব। সংবাদসংস্থা রয়টার্স চারটি সূত্র উল্লেখ করে জানিয়েছে, দু’দিন আগেই সৌদির বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে। সেখানেই পাল্টা আঘাত করে যুদ্ধে যোগ দেওয়ার হুঁশিয়ারি দেয় সৌদি। ইরানকে সাবধান করে দেওয়া হয়। ঘটনাচক্রে, শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং জানিয়েছেন, ইরান পশ্চিম এশিয়ার আর কোনও দেশে হামলা করবে না, যদি না সেই সমস্ত দেশ থেকে ইরানের দিকে কোনও আঘাত আসে।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ইরানের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সৌদি। বলা হয়েছে, আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাতের কূটনৈতিক সমাধান চায় তারা। তা সম্ভব করে তোলার জন্য সম্ভাব্য সকল প্রকার সাহায্য করতে রিয়াধ প্রস্তুত। কিন্তু সৌদির উপর যদি ইরান আক্রমণ চালিয়ে যায়, তবে আর তা মুখ বুজে সহ্য করা হবে না। পাল্টা আঘাত করা হবে তেহরানেও। সৌদির বিদেশমন্ত্রী এ-ও জানিয়েছেন, তারা বা উপসাগরীয় অঞ্চলের অন্য কোনও দেশ ইরানের বিরুদ্ধে হামলায় আমেরিকাকে তাদের জমি কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। তাই প্রতিবেশীদের উপর ইরানের হামলা অযৌক্তিক।
আরও পড়ুন:
সূত্রের দাবি, প্রিন্স ফয়সাল ইরানের বিদেশমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, এর পরেও তাদের নিশানা করে ইরান থেকে ড্রোন বা ক্ষেপণাস্ত্র ছোড়া হলে সৌদি বাধ্য হবে আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে। তারা নিজেরাও প্রত্যাঘাত করবে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে। সেই হামলায় মৃত্যু হয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। সূত্রের খবর, সে দিন থেকে টানা তেহরানের সঙ্গে যোগাযোগ রেখেছে রিয়াধ। দুই দেশের বিদেশমন্ত্রক এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। তবেই যুদ্ধ থামতে পারে। প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেও মার্কিন বাহিনীর সামনে মাথা নত না-করার বার্তা দিয়েছে ইরান। ট্রাম্পের বক্তব্যের জবাবে পেজ়েশকিয়ান জানিয়েছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্ন নিয়েই মরতে হবে মার্কিন প্রেসিডেন্টকে। এতে পশ্চিম এশিয়ার সমীকরণ আরও জটিল হয়ে উঠল বলে মনে করছেন কেউ কেউ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প
-
‘কালো ইগল’-এর ঠোক্করের আতঙ্কে থরহরিকম্প! ট্রাম্পের ‘ইয়র্কারে স্টাম্প ওড়া’র ভয়ে শান্তিচুক্তিতে নিমরাজি শিয়া ফৌজ?
-
ইরান-যুদ্ধে সাহায্য না পেয়ে বড় পদক্ষেপের সিদ্ধান্ত ট্রাম্পের, ৫০০০ সেনা প্রত্যাহার করা হচ্ছে ইউরোপের দেশ থেকে