আমেরিকার টর্পেডো হামলায় শ্রীলঙ্কার অদূরে ভারত মহাসাগরে ডুবে গিয়েছে ইরানের যুদ্ধজাহাজ। সেখান থেকে যে ক’জনকে উদ্ধার করা গিয়েছে, তাঁদের ইরানে না-ফেরানোর জন্য শ্রীলঙ্কা সরকারকে চাপ দিচ্ছে আমেরিকা। এমনটাই দাবি করা হল সংবাদসংস্থা রয়টার্সের একটি রিপোর্টে। তারা মার্কিন বিদেশ দফতরের অভ্যন্তরীণ একটি নথি হাতে পেয়েছে। সেখানেই সরকারি কিছু পরিকল্পনার উল্লেখ রয়েছে বলে দাবি। রিপোর্টে বলা হয়েছে, এ বিষয়ে ভারতে নিযুক্ত ইজ়রায়েলি রাষ্ট্রদূতের সঙ্গেও আমেরিকা যোগাযোগ করেছে।
ইরানের রণতরী ডেনা ভারতের বিশাখাপত্তনমে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। সেখান থেকে ফেরার পথে ভারত মহাসাগরে তাদের উপর হামলা হয়। মার্কিন ডুবোজাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ডুবিয়ে দেয় ইরানি রণতরীকে। এখনও পর্যন্ত ৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের উদ্ধার করে শ্রীলঙ্কার নৌসেনা স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইরানের দ্বিতীয় একটি রণতরীকেও আশ্রয় দিয়েছে শ্রীলঙ্কা। সেই আইআরআইএস বুশেহ্র জাহাজের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ২০৪ জনকে উদ্ধার করে কলম্বোতে পাঠানো হয়েছে। তাঁদের ইরানে ফেরানোর বিষয়ে কথাবার্তা চলছে। তার মাঝেই রয়টার্সের রিপোর্ট প্রকাশ্যে এল।
আরও পড়ুন:
মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ নথিতে ৬ মার্চ তারিখের উল্লেখ রয়েছে। ওই নথি উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, কলম্বোর মার্কিন দূতাবাসের আধিকারিক জেন হাওয়েল শ্রীলঙ্কার সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। বলা হয়েছে, ডেনা থেকে উদ্ধার করা ইরানি নাবিক এবং বুশেহ্র থেকে কলম্বোয় আশ্রয় নেওয়া ইরানি নাবিকদের যেন কোনও ভাবেই এখন ইরানে ফেরানো না-হয়। এই নাবিকদের ‘বন্দি’ বলে উল্লেখ করা হয়েছে নথিতে। বলা হয়েছে, বন্দিদের ব্যবহার করে আমেরিকা-বিরোধী যে প্রচার ইরান চালানোর চেষ্টা করছে, শ্রীলঙ্কা যেন তাতে সঙ্গ না দেয়। এ বিষয়ে মার্কিন বিদেশ দফতর কোনও মন্তব্য করতে চায়নি। শ্রীলঙ্কা সরকারের তরফেও কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
নথি অনুযায়ী, ভারত এবং শ্রীলঙ্কায় নিযুক্ত ইজ়রায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন হাওয়েল। তাঁদের জানানো হয়েছে, দুই ইরানি যুদ্ধজাহাজের আরোহীদের ইরানে ফেরানোর কোনও পরিকল্পনা এই মুহূর্তে নেই। রাষ্ট্রদূতেরা জানতে চেয়েছেন, ইরানি বন্দিদের সঙ্গে আমেরিকার তরফে কোনও যোগাযোগ ইতিমধ্যে করা হয়েছে কি না। তাঁদের ইরান সরকারের সঙ্গ ত্যাগ করতে আমেরিকা উৎসাহ দিচ্ছে কি না, জানতে চেয়েছেন ভারত ও শ্রীলঙ্কায় নিযুক্ত ইজ়রায়েলি রাষ্ট্রদূতেরা। নথিতে তার উল্লেখ রয়েছে। নয়াদিল্লির ইজ়রায়েলি দূতাবাস এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।
শ্রীলঙ্কার মন্ত্রী গত বুধবার জানিয়েছিলেন, ডেনা থেকে উদ্ধারকৃত দেহগুলি দেশে ফেরানোর জন্য ইরান সরকার তাঁদের অনুরোধ করেছে। তবে কত দিনে তা করা যাবে, সে বিষয়ে কোনও তথ্য মেলেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
০৯:৪৫
পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা, তবে হরমুজ়ে অবরোধ চলবে: ট্রাম্প -
২২:৪৮
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ কি বাড়বে? নিজের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প! চুক্তি নিয়ে এখনও আশাবাদী -
যুদ্ধবিরতির সময়সীমা বাড়বে! আমেরিকা ও ইরানের দ্বিতীয় বৈঠকের আগে দাবি মার্কিন বাহিনীর প্রাক্তন প্রধানের
-
‘পালানোর চেষ্টা করলেই গুলি চলবে’! ইরান নৌবন্দরের কাছে জাহাজ দেখতে পেয়েই কপ্টার থেকে হুঁশিয়ারি মার্কিন সেনার
-
ওমান প্রান্ত দিয়ে জাহাজ গেলেই তো মিটে যায় সমস্যা! তবু কোন সূত্রে হরমুজ়ে ‘অ্যাডভান্টেজ’ পায় ইরান? কোথায় আতঙ্ক?