দূরে দেখা যাচ্ছে জাহাজ। হেলিকপ্টার থেকে সেই জাহাজের দিকে তাক করা বন্দুক। জাহাজটিকে লক্ষ্য করে বারবার বার্তা যাচ্ছে মার্কিন সেনার তরফে, পালানোর চেষ্টা করলে গুলি করা হবে। ইরানের নৌবন্দরের কাছাকাছি একটি পণ্যবাহী জাহাজকে দেখা যেতেই মার্কিন সেনার তরফে সতর্ক করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
মার্কিন সেনার হেলিকপ্টার থেকে রেডিয়ো বার্তায় বারবার সতর্ক করা হয়, জাহাজ নিষিদ্ধ সীমানার মধ্যে প্রবেশ করছে। এখনই জাহাজের মুখ ঘুরিয়ে নেওয়া হোক। কোনও জাহাজ ইরান নৌবন্দরে প্রবেশের চেষ্টা করলে বা ওই নিষিদ্ধ এলাকা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলেই বাধার মুখে পড়তে হবে। মার্কিন সেনার সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। তার পরই দেখা যায়, জাহাজটি মুখ ঘুরিয়ে নেয়। হরমুজ় প্রণালীতে যে দিক থেকে এসেছিল, সে দিকেই রওনা দেয়।
আরও পড়ুন:
সেন্টকম-এর তরফে দাবি করা হয়েছে, ইরান বন্দরগামী এবং বন্দর থেকে যে সব জাহাজ বাইরে যাওয়ার চেষ্টা করছিল, এ রকম ২৭টিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যেহেতু হরমুজ় প্রণালী আমেরিকা অবরুদ্ধ করেছে, তাই আপাতত কোনও জাহাজ ইরান থেকে বার হতে পারছে না। আবার ইরানের বন্দরেও কোনও জাহাজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জাহাজ ট্র্যাকিং তথ্য বলছে, হরমুজ় প্রণালীর দু’পাশে এমন ভাবে অবরুদ্ধ করা হয়েছে যে, পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। যদিও ইরান হরমুজ়ের একাংশ খুলে দেওয়ার কথা জানিয়েছে। কিন্তু আমেরিকা স্পষ্ট জানিয়েছে যে, ইরানের বন্দরে কোনও জাহাজকে ঢুকতে দেওয়া হবে না। দুই বিবদমান দেশ আলাদা আলাদা ভাবে গুরুত্বপূর্ণ এই জলপথকে অবরুদ্ধ করায় উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জটিলতা আরও বেড়েছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক হবে কি না তা নিয়েও সংশয় ক্রমশ বাড়ছে। যদিও পাকিস্তান আশাবাদী আমেরিকা এবং ইরানের দ্বিতীয় দফার বৈঠক হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৩:৩০
যুদ্ধবিরতির সময়সীমা বাড়বে! আমেরিকা ও ইরানের দ্বিতীয় দফার বৈঠকের আগে দাবি মার্কিন সেন্টকমের প্রাক্তন প্রধানের -
১০:১০
‘ইতিবাচক বার্তা মিলেছে’, ইসলামাবাদের শান্তিবৈঠকে ইরান যোগ দেবে! এখনই আশা ছাড়ছে না পাকিস্তান: রিপোর্ট -
০৮:৩১
‘যুদ্ধে জিতছি’, ঘোষণা করলেন ট্রাম্প, হুমকি দিয়ে আলোচনার টেবিলে বসানো যাবে না! সংঘাতের বার্তা দিল ইরানও -
ওমান প্রান্ত দিয়ে জাহাজ গেলেই তো মিটে যায় সমস্যা! তবু কোন সূত্রে হরমুজ়ে ‘অ্যাডভান্টেজ’ পায় ইরান? কোথায় আতঙ্ক?
-
চালাকির চেষ্টা করলেই ঝাঁপাব পুরো শক্তি দিয়ে, আমরা তৈরি! দ্বিতীয় বৈঠকের দিনক্ষণ নিয়ে সংশয়ের মধ্যেই তোপ ইরানের