Advertisement
E-Paper

যুদ্ধবিধ্বস্ত গাজ়ার পুনর্গঠনের জন্য গোপন বৈঠকে ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’! বরাত পাবে দুবাইয়ের সংস্থা?

ইতিমধ্যেই ‘বোর্ড অফ পিস’-এর সদস্যরাষ্ট্রগুলির তরফে গাজ়ার পুনর্গঠনের জন্য ৫০০ কোটি ডলারেরও (প্রায় ৪৭ হাজার কোটি টাকা) বেশি অর্থসাহায্যের আশ্বাস মিলেছে। দুবাইয়ের ‘লজিস্টিক জায়ান্ট’ ডিপি ওয়ার্ল্ড তার বড় অংশের বরাত পেতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৮:৪৯
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যুদ্ধবিধ্বস্ত গাজ়ার পুনর্গঠনের জন্য সক্রিয় হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি আন্তর্জাতিক মঞ্চ ‘বোর্ড অফ পিস’। ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ের সংস্থা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্প্রতি গোপন বৈঠক করেছেন ‘বোর্ড অফ পিস’-এর সদস্যেরা।

ইতিমধ্যেই ‘বোর্ড অফ পিস’-এর সদস্যরাষ্ট্রগুলির তরফে গাজ়ার পুনর্গঠনের জন্য ৫০০ কোটি ডলারেরও (প্রায় ৪৭ হাজার কোটি টাকা) বেশি অর্থসাহায্যের আশ্বাস মিলেছে। দুবাইয়ের ‘লজিস্টিক জায়ান্ট’ ডিপি ওয়ার্ল্ড তার বড় অংশের বরাত পেতে পারে বলে প্রকাশিত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। গাজ়ার পরিকাঠানো উন্নয়ন এবং ত্রাণ ও পণ্য সরবরাহ ব্যবস্থাকে কী ভাবে পরিচালনা করা যায়, মূলত সেটিই ছিল বৈঠকের মূল লক্ষ্য। তবে পুরো প্রক্রিয়ায় প্যালেস্টাইনকে গুরুত্বহীন করে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই।

ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের সংঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজ়া। এই পরিস্থিতিতে গাজ়ার পুনর্গঠনের জন্য ট্রাম্পের উদ্যোগেই গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বোর্ড অফ পিস-এর সূচনা হয়। আমেরিকার তরফে ভারত-সহ বিভিন্ন দেশকে এই শান্তিগোষ্ঠীতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। যদিও ভারত বৈঠকে যোগ দেয়নি। ট্রাম্প বৈঠকে জানিয়েছিলেন গাজ়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে আমেরিকা। তার পর সেখানে তৈরি হবে ‘রিভিয়েরা অব দ্য মিডল ইস্ট’। ট্রাম্পের ওই ঘোষণার পরেই প্রশ্ন ওঠে, শান্তিপ্রক্রিয়ার আড়ালে কি পশ্চিম এশিয়ায় ব্যবসা বাড়াতে সক্রিয় হয়েছে ওয়াশিংটন! এ বার গোপন বৈঠক ফের উস্কে দিল সেই জল্পনা।

Advertisement
Israel-Hamas Conflict Gaza war Board of Peace Donald Trump gaza hamas Israel-Palestine Conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy