প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চেয়ে নিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। জানালেন, ইরানের উপর মার্কিন বা ইজ়রায়েলি হামলায় মদত না দিলে আর কোনও প্রতিবেশী দেশকে তাঁরা আক্রমণ করবেন না। উপসাগরীয় এলাকার দেশগুলির সঙ্গে ইরানের শত্রুতা নেই। তবে একই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর বার্তা দিয়েছেন পেজ়েশকিয়ান।
গত শনিবার মার্কিন-ইজ়রায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর প্রাথমিক ভাবে একটি অন্তর্বর্তী কাউন্সিল গঠন করেছিল তেহরান। প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের সেই কাউন্সিলের হাতেই আপাতত রয়েছে দেশ চালানোর ভার। পেজ়েশকিয়ান জানিয়েছেন, সেই অন্তর্বর্তী কাউন্সিল প্রতিবেশীদের আর আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক হয়েছে, উপসাগরীয় অঞ্চলের কোনও দেশ থেকে ইরানের উপর হামলা না-হলে তাদের উপরেও আর হামলা চালাবে না তেহরান।
আরও পড়ুন:
মার্কিন-ইজ়রায়েলি হামলার প্রত্যাঘাত করতে গিয়ে বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি আক্রমণ করছিল তেহরান। অনেক দেশ এই আচরণের সমালোচনা করেছে। বলা হয়েছে, অযথা শান্তিপূর্ণ দেশগুলিকে যুদ্ধে টেনে আনছে ইরান। তবে তেহরানও সিদ্ধান্তে এত দিন অনড় ছিল। তাদের দাবি, এই পরিস্থিতির জন্য আমেরিকা এবং ইজ়রায়েল দায়ী। কারণ, যুদ্ধ তারা শুরু করেনি। অবশেষে তেহরান কিছুটা সুর নরম করল। পেজ়েশকিয়ানের দাবি, সামরিক বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। আর ইরান অযথা কোনও প্রতিবেশীর উপর হামলা চালাবে না।
শুক্রবারই ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ চান। তার পরেই নেতা নির্বাচন করে সে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে আমেরিকা। ট্রাম্পের এই দাবির প্রেক্ষিতে প্রেসিডেন্ট পেজ়েশকিয়ানের জবাব, ‘‘এটা ট্রাম্পের একটা স্বপ্ন এবং এই স্বপ্ন নিয়েই তাঁকে সমাধিস্থ হতে হবে।’’ অর্থাৎ, প্রতিবেশীদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করলেও আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে যে এখনই ইরান মাথা নত করছে না, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন পেজ়েশকিয়ান। খামেনেইয়ের পরে ইরানের সর্বোচ্চ নেতা কে হবেন, তা নিয়ে জল্পনা রয়েছে। উঠে এসেছে খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেইয়ের নাম। তবে তেহরান এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করেনি। শনিবার সকালেও বাহরিন, জর্ডন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। বেলার দিকে প্রেসিডেন্টের বার্তা প্রকাশ্যে এল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১০:০৬
‘ফুটবল’ খুলতে চেয়ে শীর্ষ সেনাকর্তার সঙ্গে তুমুল তর্কাতর্কি! ইরানে পরমাণু হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন ট্রাম্প? -
০৮:৫৭
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চান না ট্রাম্প! তেহরানের সঙ্গে সমঝোতার বিষয়েও জানালেন নিজের মত -
১৫:৩৯
যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! সমর্থনে হাজার হাজার মানুষ নামলেন রাস্তায় -
ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্রের আঘাতে শরীর জুড়ে দগদগে ঘা! ‘চিকিৎসা’র জন্য ডলার চেয়ে ট্রাম্পের দরজায় ‘ধনী’ আরব রাষ্ট্র
-
পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা, তবে হরমুজ়ে অবরোধ চলবে: ট্রাম্প