ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চান না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার হানায় ইতিমধ্যেই ইরানের বড় ক্ষয়ক্ষতি হয়েছে। তাই নতুন করে আর পরমাণু হামলা চালাতে চায় না হোয়াইট হাউস। ইরানের সঙ্গে সমঝোতার বিষয়েও নিজের মত জানিয়েছেন ট্রাম্প।
আরও পড়ুন:
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমি কেন পরমাণু অস্ত্র ব্যবহার করতে যাব? প্রচলিত উপায়ে আমরা ওটা (পরমাণু ছাড়াই) ছাড়াই ওদের ধ্বংস করেছি।” একই সঙ্গে ট্রাম্প বলেন, “আমি চাই না পরমাণু অস্ত্র ব্যবহার করতে। এই অস্ত্র কাউকেই ব্যবহার করতে দেওয়া উচিত নয়।”
ইরানের সঙ্গে সমঝোতার প্রশ্নে ট্রাম্প জানান, তিনি তেহরানের সঙ্গে তাড়াহুড়ো করে বোঝাপড়া করতে চান না। বরং চান দীর্ঘমেয়াদি এবং স্থায়ী চুক্তির পথে হাঁটতে। ট্রাম্প এ-ও জানিয়েছেন যে, দু’সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান ফের সামরিক বাহিনীর ক্ষত মেরামত করে থাকার চেষ্টা করতে পারে। কিন্তু তাতে কোনও লাভ হবে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৭:১৮
ইরানকে সমঝোতার জন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, রাজি মোজতবাও? হরমুজ়, পরমাণু চুক্তি-সহ তালিকায় আর কী -
‘ইঞ্জিনরুম লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র ছুড়েছি’! ভারতীয় নাবিকবাহী জাহাজে তৃতীয় হামলার পর বিবৃতি আমেরিকার
-
সোভিয়েত পতনে ৬০০ কেজি পরমাণু বোমার ‘মশলা’ নিয়ে চম্পট! ৩২ বছর পর পারস্যে চলবে ‘প্রজেক্ট স্যাফায়ার’?
-
‘আজকেই আবার ইরানের উপর হামলা হবে’, ট্রাম্প এ বার নতুন করে যুদ্ধের সূচনার কারণও জানিয়ে দিলেন
-
পশ্চিম এশিয়ায় জোরদার হামলা ইরানের! ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, আবার অশান্ত লেবাননও