Advertisement
E-Paper

খাবারে রুটি আর নুন, মাঝেমধ্যে কামড় লঙ্কায়! চলন্ত ট্রেনের মেঝেতে শ্রমিকদের খেতে দেখে চোখ ভিজল নেটপাড়ার, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চলন্ত ট্রেনের কামরার মেঝেতে বসে রয়েছেন একদল শ্রমিক। ক্ষুধা নিবারণের জন্য শুধু রুটি আর নুন খাচ্ছেন তাঁরা। আর কোনও খাবার তাঁদের কাছে নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৩:৫৭
Video shows group of people sitting on a train floor eat only bread, salt and chilli

ট্রেনে রুটি, নুন খাচ্ছেন জনাকয়েক যাত্রী। ছবি: এক্স থেকে নেওয়া।

সমাজমাধ্যমে মাঝেমধ্যেই দারিদ্র-অনাহারের ভিডিয়ো প্রকাশ্যে আসে। কী ‌ভাবে মানুষ দু’বেলা দু’মুঠো খাবারের জন্য আকুল হয়ে থাকে, তা-ও নজরে পড়ে মাঝেমধ্যে। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো চোখে জল এনে দিয়েছে নেটপাড়ার। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের কামরার মেঝেতে বসে শুধু নুন আর রুটি খাচ্ছেন একদল মানুষ। তবে তাঁদের চোখে-মুখে বিরক্তি নেই। হইহই করে ওই খাবারই পরম তৃপ্তিতে খাচ্ছেন তাঁরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চলন্ত ট্রেনের কামরার মেঝেতে বসে রয়েছেন একদল শ্রমিক। ক্ষুধা নিবারণের জন্য শুধু রুটি আর নুন খাচ্ছেন তাঁরা। আর কোনও খাবার তাঁদের কাছে নেই। স্বাদবদলের জন্য মাঝেমধ্যে কামড় দিচ্ছেন লঙ্কায়। তৃপ্তি করে সেই খাবার খাচ্ছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শিবানি সাহু’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োয় ওই শ্রমিকদের সরলতা ও অসহায়ত্ব যে ভাবে ফুটে উঠেছে, তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটি দেখে বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের অনেকে। অনেকে এটিকে গরিবদের কঠোর বাস্তবতা বলে মন্তব্য করেছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘কিছু মানুষ স্বাদের জন্য খাবার খায়। আর এরা কেবল তাদের ক্ষুধা নিবারণের জন্য খায়।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘ঈশ্বর যেন কাউকে এমন দারিদ্র না দেন।’’ তৃতীয় এক নেটাগরিক আবার প্রশ্ন তুলেছেন, ‘‘শ্রমিকদের এই দুর্দশা নিয়ে সরকারকে কেউ প্রশ্ন করে না কেন?’’

Advertisement
Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy