জিতে যাওয়ার পর যারা যুদ্ধে যোগ দিতে চায়, তাদের প্রয়োজন নেই আমেরিকার। ব্রিটেনকে কটাক্ষ করে এমনটাই মন্তব্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সংঘর্ষে আমেরিকাকে সহায়তার জন্য ব্রিটেন পশ্চিম এশিয়ায় দু’টি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তা আমেরিকা নাকচ করে দিয়েছে। কারণ, এখন আর সেগুলির কোনও প্রয়োজন নেই। পশ্চিম এশিয়ার যুদ্ধে ইতিমধ্যে আমেরিকা জিতে গিয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প।
শনিবার গভীর রাতে (ভারতীয় সময়) ট্রাম্প সমাজমাধ্যমে ব্রিটেনকে বার্তা দিয়েছেন। জানিয়েছেন, ব্রিটেন এক সময় আমেরিকার মহান বন্ধু ছিল। ট্রাম্প লিখেছেন, ‘‘ব্রিটেন এক সময় আমাদের মহান বন্ধু ছিল। হয়তো সকলের চেয়ে মহান ছিল। তারা অবশেষে পশ্চিম এশিয়ায় দু’টি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।’’ ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে নিশানা করে ট্রাম্প লেখেন, ‘‘ঠিক আছে প্রধানমন্ত্রী স্টার্মার, আমাদের ওগুলো আর চাই না। তবে আমরা মনে রাখব। আমরা যুদ্ধে জিতে যাওয়ার পর সেই যুদ্ধে কেউ যোগ দিক, সেটা চাই না।’’
আরও পড়ুন:
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্রিটেনের সমালোচনা করে আসছেন ট্রাম্প। অভিযোগ, ইরানকে আক্রমণ করতে ব্রিটেন আমেরিকাকে কোনও সাহায্য করেনি। ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হয়নি মার্কিন সেনাকে। এর ফলে ব্রিটেন এবং আমেরিকার ‘ঐতিহাসিক বন্ধুত্ব’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে। মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার পর থেকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ব্রিটেন যুদ্ধে যোগ দেয়নি। স্টার্মার প্রথম থেকেই দাবি করছিলেন, মার্কিন সেনাকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার আগে তাদের সামরিক পদক্ষেপ যে বেআইনি নয়, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। পরে ইরানের আক্রমণ প্রতিহত করতে আমেরিকাকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে বলে জানান স্টার্মার। এর পর শনিবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, পশ্চিম এশিয়ায় তারা বিমানবাহী রণতরী ‘প্রিন্স অফ ওয়েল্স’ পাঠানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে। সেই পদক্ষেপকেই কটাক্ষ করলেন ট্রাম্প।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
মার্কিন আইনসভায় জোর ধাক্কা ট্রাম্পের! ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, দ্রুত বাহিনী সরানোর নির্দেশ
-
মোজতবা জীবিতই, শান্তিচুক্তির আলোচনাতে যোগও দিচ্ছেন! দাবি রুবিয়োর, ইরানের উপর বিধিনিষেধ কি তুলবেন ট্রাম্প?
-
সংঘর্ষবিরতি, ৩০ হাজার কোটির বিনিয়োগ পরিকল্পনা! আমেরিকা এবং ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে?
-
‘চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণার অপেক্ষা’! সমঝোতা প্রসঙ্গে দাবি ট্রাম্পের, জানান, খুলবে হরমুজ়! কী মত ইরানের
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র