Advertisement
E-Paper

মিথ্যাচার চলছে, মুখ খুললেন ইমরান

রেহামের সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদ নিয়ে এ বার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি ও তাঁর পরিবার নাকি রেহামকে রান্না করতে বাধ্য করতেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ১০:০২

রেহামের সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদ নিয়ে এ বার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি ও তাঁর পরিবার নাকি রেহামকে রান্না করতে বাধ্য করতেন। এমনকী তাঁরা চাইতেন রেহাম সারা ক্ষণ বাড়িতে থাকুক, ঘর সংসার সামলাক। বিবাহ-বিচ্ছেদের পর এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন স্বয়ং রেহাম। টেলিভিশনের এক অনুষ্ঠানে এই প্রসঙ্গ ওঠায় ইমরান দাবি করেন, তাঁর বিরুদ্ধে যে সব রটেছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোনও ভিত্তি নেই। তাঁকে কালিমালিপ্ত করার জন্যই এই কাজ করা হয়েছে। তিনি কখনওই এ ধরনের কথা বলতে পারেন না বলে দাবি করেন ইমরান।

২০১৫-র জানুয়ারিতে বিবিসি-র প্রাক্তন সাংবাদিক রেহাম খান ইমরানকে বিয়ে করেন। দশ মাস কাটতে না কাটতেই গত ৩০ অক্টোবর রেহামের সঙ্গে ছাড়াছাড়ির কথা ঘোষণা করেন ইমরান। এমনকী রেহামের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ইমরানের রাজনৈতিক ব্যাপারে তিনি নাকি নাক গলাতে শুরু করেছেন। এর পরই এক সাক্ষাত্কারে বিবাহ-বিচ্ছেদের প্রসঙ্গ উঠলে রেহাম তাঁর স্বামী ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনেন।

এই সংক্রান্ত আরও খবর...

১০ মাসেই শেষ ইমরানের দ্বিতীয় ইনিংস

ইমরানের পরিবার চাইত আমি শুধু রান্না করি আর ঘরে থাকি: রেহাম

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy