বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবির আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে এক জন ভারতীয় নাগরিক এবং এক জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আর এক জন ভারতীয় আহত হয়েছেন। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহির এক জন এবং জর্ডনের এক নাগরিকও ওই ঘটনায় আহত হন।
এই নিয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধে মোট সাত জন ভারতীয় নাগরিক নিহত হলেন। আবু ধাবি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় সময়মতো সক্রিয় হয়েছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাঝ আকাশেই ইন্টারসেপ্টর আঘাত হানে ইরানে ক্ষেপণাস্ত্রে। সংঘর্ষের পরে দুই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরের সুয়েইহান স্ট্রিটে। তার ফলেই হতাহতের ঘটনা ঘটে। এর জেরে জনবহুল এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ এবং দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে।
আরও পড়ুন:
আবু ধাবি সরকার বৃহস্পতিবার এক্স পোস্টে লিখেছে, ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল ভাবে প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে ভারতীয় ও পাকিস্তানের দুই নাগরিকের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরশাহির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ৩৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ় ক্ষেপণাস্ত্র এবং ১,৮২৬টি চালকহীন বিমান (ড্রোন) ধ্বংস করেছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। এ পর্যন্ত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হানায় সংযুক্ত আরব আমিরশাহিতে হতহত হয়েছেন ১৬৯ জন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
‘আমাদের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও হত গাজ়ার মতো’! দাবি পেজ়শকিয়ানের, নিশানায় আমেরিকা
-
‘ভুল, খুব ভুল করছে’! ইরানকে ফের কী নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? শান্তিবৈঠক বন্ধ করার হুমকিও মার্কিন প্রেসিডেন্টের
-
হিজ়বুল্লা-নিধনে ইজ়রায়েল হামলা চালিয়ে গেলেও ‘স্পিকটিনট’! ৩০০০০ কোটি ডলারে ইরানের মুখ বন্ধ করল আমেরিকা?
-
‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! যুদ্ধবিরতির শর্ত প্রকাশে দেরি নিয়ে প্রশ্নে মজাচ্ছলেই খোঁচা ভান্সের
-
হিজ়বুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও ফের ইজ়রায়েলি হানা লেবাননে! শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর কৌশল কী?