পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদের আঁচ পৌঁছেছে লন্ডনেও। সেখানে পাকিস্তানি হাই কমিশনের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়দের একাংশ। তাঁদের হুমকির ইঙ্গিত দিয়ে বিতর্কে পাকিস্তানের এক সেনাকর্তা। ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রতিবাদীদের লক্ষ্য করে প্রকাশ্যে ‘গলা কেটে দেওয়ার’ ভঙ্গি করছেন কর্নেল তৈমুর রাহত (আনন্দবাজার ডট কম সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। রাহত লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সেনা এবং বায়ুসেনা উপদেষ্টা।
গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। তার প্রতিবাদে শুক্রবার লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান সেখানকার প্রবাসী ভারতীয়েরা। দলে ছিলেন মূলত হিন্দুরাই। তাঁদের হাতে ছিল ভারতের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড। সেই সব ব্যানার, প্ল্যাকার্ডে জঙ্গি হামলাকে ধিক্কার জানান তাঁরা। প্রতিবাদীদের মুখে ছিল পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান। হামলাকারী জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। সেই নিয়েই পাকিস্তানি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রবাসী ভারতীয়েরা। তখনই পাকিস্তানের এই সেনা উপদেষ্টাকে হুমকির ইঙ্গিত করতে দেখা গিয়েছে। তাঁর হাতে ছিল ভারতীয় বায়ুসেনার জওয়ান অভিনন্দন বর্তমানের একটি ছবি। পাশে পাকিস্তানের পতাকা বালাকোট কাণ্ডের পরে এক পাক বিমানকে তাড়া করে ধাওয়া করার সময়ে সীমান্তের ওপারে পাকিস্তান ভূখণ্ডে ভেঙে পড়েছিল অভিনন্দনের বিমান। তাঁকে আটক করেছিল পাক সেনা। পরে ভারতের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছিল। তাঁর ছবি নিয়ে ওই পাক সেনা উপদেষ্টা কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।
প্রবাসী ভারতীয় প্রতিবাদীদের অভিযোগ, তাঁরা যখন লন্ডনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন ভিতরে জোরে জোরে গান বাজানো হচ্ছিল। কর্মসূচির আয়োজকেরা বলেন, ‘‘ন্যায়বিচারের দাবিতে আমরা আজ প্রতিবাদ করছি। কিন্তু লজ্জাজনক ঘটনা হল এই যে, এই প্রতিবাদের মাঝেই পাকিস্তান হাই কমিশনের কর্মীরা ভিতরে জোরে জোরে উদ্যাপনের গান বাজাচ্ছেন। আমাদের ক্ষততে আরও বেশি করে অবমাননার আঘাত হানছেন। সারা বিশ্ব যখন শোকপ্রকাশ করেছে, তখন পাকিস্তান হাই কমিশনের এই আচরণ তাদের সহানুভূতি এবং মানবিক শিষ্টাচারের অভাবকেই প্রকট করে। তাদের এই অসংবেদনশীল আচরণকে ধিক্কার জানাই।’’ প্রতিবাদ কর্মসূচির আয়োজকদের আরও অভিযোগ, এই হামলার সঙ্গে যোগসাজশ রয়েছে পাকিস্তানের।
প্রতিবাদীদের মধ্যে ছিলেন কয়েক জন ভারতীয়-ইহুদি। তাঁদের দাবি, পাকিস্তান আসলে সন্ত্রাসবাদে মদত দেয়। তাঁরা এ-ও জানিয়েছেন, এই লড়াইয়ে ভারতের পাশে রয়েছেন তাঁরা। কারণ, ইহুদিদেরও শত্রু হল ‘ইসলামিক সন্ত্রাসবাদ’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা