সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে খুন করার পরে এ বার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানকে মেরে ফেলতে সক্রিয় আমেরিকা-ইজ়রায়েলের যৌথবাহিনী। রাজধানী তেহরানে পেজ়েকশিয়ানের দফতর এবং সংলগ্ন বাঙ্কার নিশানা করে সোমবার গভীর রাত থেকে দফায় দফায় হামলা চালিয়েছে ইজ়রায়েলি যুদ্ধবিমান!
ইজ়রায়েল সেনা জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবন ধ্বংস করা হয়েছে। যদিও মঙ্গলবার ইরান সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট নিরাপদ এবং অক্ষত রয়েছেন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার বিমান হামলা (যার পোশাকি নাম যথাক্রমে ‘অপারেশন লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’) চালিয়েছিল। মার্কিন যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা ‘বাঙ্কার ব্লাস্টার’ বোমায় মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের। সেই সময়ই জখম হন তাঁর স্ত্রী খোজাস্তেহ বাঘেরজ়াদেহ। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার তাঁরও মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
খামেনেইয়ের পাশাপাশি শনিবার যৌথবাহিনীর হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজ়িজ় নাসিরজাদা, জাতীয় প্রতিরক্ষা পরিষদের (ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল) প্রধান আলি শামখানি, সেনাবাহিনীর চিফ অফ স্টাফ সৈয়দ আব্দুলরহিম মৌসাভি এবং ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর প্রধান মহম্মদ পাকপুরের মতো শীর্ষস্থানীয় ইরানি আধিকারিকদের মৃত্যু হয়েছিল। এই পরিস্থিতিতে তেল আভিভ প্রেসিডেন্ট পেজ়েকশিয়ানকে হত্যা করে কার্যত ইরানকে নেতৃত্বহীন করার পরিকল্পনা নিয়েছে বলে সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। ইজ়রায়েলি সেনা জানিয়েছে, তেহরানের যে সুরক্ষিত কম্পাউন্ডে পেজ়েকশিয়ানের দফতর, সদ্যনিহত খামেনেইয়ের কার্যালয়ও সেখানেই ছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৮:০১
ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ পেল ছয় জাহাজ -
১৫:৫৬
‘আমেরিকা যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে’, আবার হরমুজ় অবরোধের ঘোষণা ইরানের! নতুন করে সংঘাতের আশঙ্কা -
ট্রাম্পের ‘ঘাড়ে বন্দুক রেখে’ শত্রুদের খতম! পারস্যে শান্তি এলে আমেরিকার ‘বিশ্বাস’ ভাঙবেন ইহুদি প্রধানমন্ত্রী?
-
প্রথমে সমঝোতাপত্র স্বাক্ষর, ৬০ দিনেই ইরান-আমেরিকার চুক্তি পাকা হতে পারে! কোন কৌশলে এগোচ্ছে পাকিস্তান? নেপথ্যে কে
-
ইরান চুক্তি স্বাক্ষর করতে ট্রাম্প নিজে যেতে পারেন পাকিস্তানে! মার্কিন প্রেসিডেন্টের দাবি, প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছে বোঝাপড়া