মালদহ জেলায় কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। জেলাশাসক ও কালেক্টরের অফিসের তরফে এই নিয়োগ।
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। শূন্যপদ একটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট পদের থেকে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে মালদহ জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে (https://malda.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ মার্চ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মালদহ জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটি দেখে নেওয়া যেতে পারে।