Advertisement
E-Paper

লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ইন্দোনেশিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্পের বলি প্রায় ৩০০

সোমবার জানা গিয়েছিল মৃতের সংখ্যা ১৬২। কিন্তু মঙ্গলবার দুপুরের পর জানানো হয় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৮। এখনও ১৫১ জনের কোনও খোঁজ নেই। ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত এক হাজার জন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৮:০৭
ধ্বংসস্তূপের তলায় প্রাণের আশায় চলছে খোঁজ।

ধ্বংসস্তূপের তলায় প্রাণের আশায় চলছে খোঁজ। ছবি: রয়টার্স।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬৮ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের তলায় এখনও কেউ বেঁচে রয়েছেন কি না তা তন্ন তন্ন করে খুঁজছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় বিকেল ৪টে ১৫-তে হওয়া ওই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৬। কম্পনের উৎস ছিল রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে পশ্চিম জাভার সিয়ানজুরে। ভূমিকম্পের অভিঘাত এতটাই ছিল যে, সিয়ানজুর শহর রাতারাতি পরিণত হয়েছে সম্পূর্ণ ধ্বংসস্তূপে। মৃতের সংখ্যা বাড়ার আরও একটি কারণ শহরের হাসপাতালগুলিও ধ্বংস। ফলে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করতেও কালঘাম ছুটছে প্রশাসনের।

সোমবার জানা গিয়েছিল মৃতের সংখ্যা ১৬২। কিন্তু মঙ্গলবার দুপুরের পর জানানো হয় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৮। এখনও ১৫১ জনের কোনও খোঁজ নেই। ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত এক হাজার জন। সে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে এক আধিকারিক বলেন, ‘‘এখনও আমাদের মূল লক্ষ্য ধ্বংসস্তূপ থেকে কাউকে যদি জীবন্ত উদ্ধার করা যায় তা দেখা। এই কাজ শেষ হলে আশা করছি মৃতের সঠিক সংখ্যা জানাতে পারব।’’

সিয়ানজুরের শ্মশানঘাটে ভাইয়ের দেহ নিয়ে অপেক্ষা করছিলেন ৪৮ বছরের হুসেইন। বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে ভাইয়ের। তিনি বলেন, ‘‘১০ দিন আগেই আমি আর এক ভাইকে হারিয়েছি। এ বার হুসেইনও চলে গেল। ঈশ্বর আমাকে কেন বাঁচিয়ে রাখলেন বুঝতে পারছি না!’’

earthquake Indonesia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy