হন্যে হয়ে ‘বিশ্বাসঘাতক’ খুঁজে চলেছে ইরান। ইজ়রায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে সেনাবাহিনীর প্রথম সারির কয়েক জন আধিকারিককে হারিয়েছে তেহরান। ওই সেনা আধিকারিকদের যে ভাবে সুনির্দিষ্ট অথচ নিয়ন্ত্রিত ভাবে হামলা করে হত্যা করা হয়েছে, তা থেকে এক প্রকার স্পষ্ট যে, আগাম তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়েছে শত্রুপক্ষ।
তেহরানও মনে করছে, ইজ়রায়েল তাদের গুপ্তচর সংগঠন মোসাদের চরদের ইরানের সামরিক বাহিনী-সহ গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রে ছড়িয়ে দিয়েছে। এখন যুদ্ধ থামার পর এই চরদের খুঁজে উপযুক্ত শাস্তি দিতে চাইছে ইরানের গোঁড়া ধর্মীয় প্রশাসন। অভিযোগ, বহু ক্ষেত্রে ঠগ বাছতে গাঁ উজাড় হচ্ছে। অর্থাৎ, ইজ়রায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে নির্বিচারে বহু নিরপরাধ মানুষকেও গ্রেফতার করা হচ্ছে।
ইতিমধ্যেই চর সন্দেহে ছ’জনকে ফাঁসিকাঠে ঝুলিয়েছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রশাসন। গত কয়েক দিনে ‘জাতীয় নিরাপত্তায় ঝুঁকির কারণ’ বলে অভিহিত করে কয়েকশো লোককে গ্রেফতার করা হয়েছে ইরানে। ইরানের সরকারি সংবাদমাধ্যমে ধৃতদের অপরাধ কবুল করানোর অডিয়োও শোনানো হয়েছে। তবে ইরানের মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, সে দেশের গোঁড়া প্রশাসন আগেও বহু বার অভিযুক্তদের উপর চাপ সৃষ্টি করে দোষ কবুল করিয়েছে। তা ছাড়া তাদের অভিযোগ, ইরানে বিচারের নামে প্রহসন হয়ে থাকে। তা-ই, অভিযুক্তদের বক্তব্য জানানোর সুযোগ না-দিয়েই শাস্তি দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
ইরানের গোয়েন্দা দফতরের অবশ্য দাবি, ইরানের বিরুদ্ধে চক্রান্তে শামিল পশ্চিমি বিশ্বের গুপ্তচর সংগঠনগুলি। এ ক্ষেত্রে তাদের অভিযোগের তির মূলত ইজ়রায়েলের গুপ্তচর সংগঠন মোসাদ, আমেরিকার গোয়েন্দা বিভাগ সিআইএ এবং ব্রিটেনের গুপ্তচর সংগঠন এম১৬-এর দিকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য