Advertisement
E-Paper

হরমুজ় প্রণালীর কাছে ইরানের সেনাঘাঁটিতে মার্কিন হামলা! প্রত্যাঘাত তেহরানেরও, কুয়েত, ইজ়রায়েলে বাজছে সাইরেন

পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইরানও। সে দেশের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি-র তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তারা বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে আমেরিকার একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১০:২৭
(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই (ডান দিকে)।

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই (ডান দিকে)। —ফাইল চিত্র।

যুদ্ধবিরতির মধ্যেই ফের সংঘাতে জড়াল আমেরিকা এবং ইরান। হরমুজ় প্রণালীর কাছে ইরানের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। বুধবার এক মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। ওই মার্কিন আধিকারিক জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী এবং হরমুজ় ধরে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলিকে সুরক্ষিত রাখতেই হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইরানও। সে দেশের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি-র তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তারা বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে আমেরিকার একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি-র তরফে হুঁশিয়ারির সুরে জানানো হয়েছে, আমেরিকা ফের হামলা চালালে, তারা আরও কঠোর জবাব দেবে।

বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার আর এক দেশ কুয়েতের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ‘এয়ার ডিফেন্স সিস্টেম’কে। বাসিন্দাদের সাবধান করতে বাজানো হচ্ছে এয়ার সাইরেন। উত্তর ইজ়রায়েলেও সাইরেনের শব্দ শোনা গিয়েছে। সে দেশের সীমান্তে অন্য দেশের যুদ্ধবিমান ঢুকে পড়ার চেষ্টা করছে বলে জানা গিয়েছে। তবে ওমান এবং ইজ়রায়েলে হামলার নেপথ্যে ইরান রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই সংঘাতের মধ্যেই ইজ়রায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের সমর্থনপুষ্ট হিজ়বুল্লা গোষ্ঠীর পরিকাঠামো ধ্বংস করতে দক্ষিণ লেবানেন নতুন অভিযান শুরু করেছে।

US Iran Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy