Advertisement
E-Paper

১০ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান! তেলবাহী জাহাজ-সহ আটক করা হয়েছিল দশ মাস আগে

সূত্রের খবর, ভারতীয় নাবিকদের মুক্তি দেওয়ার জন্য তেহরানের সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক স্তরে আলোচনা হয়। তার পরই এই সিদ্ধান্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৩:২৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১০ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান। ২০২৫ সালের জুলাইয়ে একটি তেলবাহী জাহাজকে আটক করেছিল ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরআজিসি)। আটক হওয়ার দশ মাস পর ভারতীয় নাবিকদের মুক্তি দেওয়া হল। মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতি জারি করে জাহাজ মন্ত্রকের তরফে এই মুক্তির কথা জানানো হয়েছে।

ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এমভি হারবার ফিনিক্স নামে একটি তেলবাহী জাহাজকে ইরানের জাস্ক বন্দরে আটক করা হয়। সেই জাহাজে ১০ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদেরও আটক করা হয়। আপাতত তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, ভারতীয় নাবিকদের মুক্তি দেওয়ার জন্য তেহরানের সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক স্তরে আলোচনা হয়। তার পরই এই সিদ্ধান্ত। তবে কেন তেলবাহী জাহাজটিকে আটক করা হয়েছিল সে সম্পর্কে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি।

প্রসঙ্গত, এ বছরের ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত শুরু হওয়ার পর হরমুজ় প্রণালীকে অবরুদ্ধ করে ইরান। তার জেরে বহু বিদেশি তেল এবং গ্যাসবাহী জাহাজ হরমুজ় প্রণালীতে আটকে পড়েছিল। হরমুজ়কে দখলমুক্ত করার জন্য আমেরিকা বার বার ইরানের উপর চাপ সৃষ্টি করেছে। কিন্তু তার পরেও ইরানের হাত থেকে দখলমুক্ত করা যায়নি। দীর্ঘ টানাপড়েনের পর দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়। কিন্তু তার পরেও ইরান জানিয়ে দিয়েছিল, হরমুজ়জের দখল তাদের হাতেই থাকবে। হরমুজ় হয়ে যে সব জাহাজ যাবে তাদের কাছ থেকে মোটা অঙ্কের করও আদায় করা হবে বলেও জানায় তারা। সেই মতো কর আদায় করাও শুরু হয়েছিল। হরমুজ়ে আটকে থাকা জাহাজগুলিকে এক এক করে ছাড়তে শুরু করে পরের দিকে। যদিও অচলাবস্থা পুরোপুরি কাটেনি। অন্য দিকে, ইরানকে ‘শায়েস্তা’ করার জন্য আমেরিকাও হরমুজ়ের দু’পাশ অবরুদ্ধ করে আমেরিকাও।

Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy