Advertisement
E-Paper

ইরানের ‘হিট লিস্টে’ উপসাগরীয় দেশগুলির আট সেতু! বি ১ সেতুতে হামলার বদলা নিতে তালিকা প্রকাশ, ট্রাম্পকে চ্যালেঞ্জ

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইরানের কারাজে সে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম সেতু বি ১-এ বোমাবর্ষণ করে ইজ়রায়েল এবং আমেরিকা। সেতুতে হামলার ভিডিয়ো প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১১:০২
ইরানের বি ১ সেতুতে হামলা আমেরিকা-ইজ়রায়েলের। ছবি: সংগৃহীত।

ইরানের বি ১ সেতুতে হামলা আমেরিকা-ইজ়রায়েলের। ছবি: সংগৃহীত।

ইরানের ‘হিট লিস্টে’ এ বার উপসাগরীয় অঞ্চলের আটটি গুরুত্বপূর্ণ সেতু। তাদের সবচেয়ে দীর্ঘতম সেতু বি ১-এ আমেরিকা এবং ইজ়রায়েল হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে ওই সেতুগুলির মানচিত্র এবং তালিকা প্রকাশ করে দুই দেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। তাদের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ় এজেন্সি-তে সেই তালিকা ছবি-সহ প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইরানের কারাজে সে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম সেতু বি ১-এ বোমাবর্ষণ করে ইজ়রায়েল এবং আমেরিকা। সেতুতে হামলার ভিডিয়ো প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, এখনও সময় আছে। না হলে এর থেকেও আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হবে। এর পর শক্তিকেন্দ্রগুলিকেও নিশানা বানানো হবে বলেও হুঙ্কার দেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই হুঁশিয়ারি বা হুঙ্কারের কাছে তারা যে মাথা নোয়াতে রাজি নয়, বি ১ সেতুতে মার্কিন এবং ইজ়রায়েলি বাহিনীর হামলার পরই পাল্টা আটটি সেতুর তালিকা প্রকাশ করে বুঝিয়ে দিতে চাইল ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ফার্স নিউজ়-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের ‘হিট লিস্টে’ রয়েছে কুয়েতের শেখ জাবের আল-আহমেদ আল-সাবা সমুদ্র সেতু, সংযুক্ত আরব আমিরশাহির শেখ জায়েদ, আল মাকতা এবং শেখ খলিফা সেতু। এ ছাড়াও বাহরিনের কিং ফাহদ কজ়ওয়ে (সৌদি এবং বাহরিনের সংযোগকারী সেতু), জর্ডনের কিং হুসেন, দামিয়া এবং আবদুন সেতু।

Advertisement

তেহরানের সঙ্গে ইরানের পশ্চিম অংশের শহর কারাজের সঙ্গে সংযোগ রক্ষাকারী সেতু বি ১। বৃহস্পতিবার সেই সেতুতে মুহুর্মুহু বোমাবর্ষণ করে মার্কিন এবং ইজ়রায়েল বাহিনী। এটি ইরানের গুরুত্বপূর্ণ সেতু। এখনও নির্মাণকাজ চলছে। সেতুর একাংশ গুঁড়িয়ে গিয়েছে। সেতুতে হামলার আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানে এমন হামলা চালানো হবে, মনে হবে যেন প্রস্তর যুগে ফিরে গিয়েছে। এই সেতুটি আলবোর্জ় প্রদেশে। সেখানকার গভর্নর ঘোধরাতোল্লা সেফ জানিয়েছেন, আমেরিকা এবং ইরানের এই হামলায় আট জনের মৃত্যু হয়েছে। ৯৫ জন আহত। তেহরান থেকে ৩৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই সেতু গুঁড়িয়ে দেওয়ার পর ট্রাম্প বলেন, ‘‘ইরানের সবচেয়ে বড় সেতু গুঁড়িয়ে দিয়েছি। আর ব্যবহার করার মতো অবস্থায় নেই। আরও অনেক বাকি আছে। এখনও সময় আছে ইরানের হাতে। সেই সময় অতিক্রান্ত হয়ে গেলে মহান দেশ বলে গর্ব করার মতো মুখ থাকবে না ইরানের।’’

bridges Iran US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy