যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার মধ্যেই আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্টের প্রশংসা করার পাশাপাশি তেহরানকে পরোক্ষ হুমকিও দিয়ে রেখেছেন হোয়াইট হাউসের বাসিন্দা, যার পাল্টা জবাব এল ইরান থেকে।
ট্রাম্প বুধবার তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘‘ইরানের নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট, যিনি তাঁর পূর্বসূরিদের তুলনায় অনেক কম উগ্র এবং অনেক বেশি বুদ্ধিমান, সদ্য আমেরিকার কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেছেন! আমরা তা বিবেচনা করব যখন হরমুজ় প্রণালী খোলা, অবরোধমুক্ত এবং পরিষ্কার থাকবে। তত ক্ষণ পর্যন্ত, আমরা ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার কাজ চালিয়ে যাব। যেমন তারা বলে, ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেব’!’’ ট্রাম্পের দাবি খারিজ করে ইরানি বিদেশ দফতর বলেছে, ‘‘অসত্য এবং ভিত্তিহীন দাবি। আমাদের তরফে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়নি।’’
তাৎপর্যপূর্ণ ভাবে ‘ইরানের প্রেসিডেন্ট’ শব্দবন্ধ ব্যবহার করলেও কারও নাম নেননি ট্রাম্প। পাশাপাশি তিনি ‘নতুন শাসনব্যবস্থার’ প্রসঙ্গ উল্লেখ করায় কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ ইরানের ‘নুতন শাসনব্যবস্থা’র প্রতীক হলেন মার্কিন হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের পুত্র মোজ়তবা। অন্য দিকে, বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজ়েসকিয়ান আদতে আয়াতোল্লার জমানারই প্রবীণ নেতা।
আরও পড়ুন:
হরমুজ় প্রণালীতে অবরোধ না তুললে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র, তেলের খনি এবং খার্গ দ্বীপ ধ্বংস করা হবে বলে গত ৩০ মার্চ হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাতে কর্ণপাত করেনি তেহরান। এই আবহে বুধবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে এপ্রিল মাসে বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কট মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে!
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার বিমান হামলা (যার পোশাকি নাম যথাক্রমে ‘অপারেশন লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’) চালিয়েছিল। মার্কিন যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা ‘বাঙ্কার ব্লাস্টার’ বোমায় মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ৮৬ বছরের খামেনেই-সহ একাধিক শীর্ষনেতার। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের কোনও ‘চাপিয়ে দেওয়া শর্ত’ মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইরানের নতুন নেতৃত্ব। ফলে ট্রাম্পের তরফে ইরানের দেওয়া ‘যুদ্ধবিরতির অনুরোধের’ দাবির সত্যতা নিয়ে সন্দিহান অনেকেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৪:৩৮
কাতারে যাচ্ছে আমেরিকা আর ইরানের প্রতিনিধিদল, কিন্তু বৈঠক কি আদৌ হবে? প্রত্যয়ী ট্রাম্প, জল্পনা খারিজ ইরানের -
‘আমাদের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও হত গাজ়ার মতো’! দাবি পেজ়শকিয়ানের, নিশানায় আমেরিকা
-
‘ভুল, খুব ভুল করছে’! ইরানকে ফের কী নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? শান্তিবৈঠক বন্ধ করার হুমকিও মার্কিন প্রেসিডেন্টের
-
হিজ়বুল্লা-নিধনে ইজ়রায়েল হামলা চালিয়ে গেলেও ‘স্পিকটিনট’! ৩০০০০ কোটি ডলারে ইরানের মুখ বন্ধ করল আমেরিকা?
-
‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! যুদ্ধবিরতির শর্ত প্রকাশে দেরি নিয়ে প্রশ্নে মজাচ্ছলেই খোঁচা ভান্সের