ইরানের সঙ্গে যুদ্ধ থেমে গেলে লেবাননে সক্রিয় শিয়া জঙ্গিগোষ্ঠী হিজ়বুল্লার বিরুদ্ধে অভিযান শুরু করবে ইজ়রায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটৎজ় মঙ্গলবার এই ঘোষণা করে বলেছেন, ‘‘আমরা এ বার দক্ষিণ লেবাননের একাংশের দখল নেব।’’
ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার ঘাঁটি দক্ষিণ লেবানন। ইরান যুদ্ধের মধ্যেই হিজ়বুল্লার বিরুদ্ধেও ইজরায়েলি সেনা ধারাবাহিক বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে ইজ়রায়েলি সেনার হামলার পরেই প্রত্যাঘাত করেছিল তেহরানের মদতপুষ্ট হিজ়বুল্লা। জবাবে রাজধানী বেইরুট-সহ লেবাননের বিস্তীর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে তেল আভিভ। এর জেরে এখনও পর্যন্ত অন্তত ৮ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। সেখানে মোতায়েন রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত-সহ ৩০টি দেশ।
আরও পড়ুন:
হিজ়বুল্লা লেবাননের গণতান্ত্রিক রাজনীতিরও অন্যতম অংশীদার। তাদের রাজনৈতিক শাখা ‘লয়ালিটি টু দ্য রেজ়িস্ট্যান্স’-এর পার্লামেন্ট সদস্যদের সমর্থনের উপরেই লেবাননের জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা নির্ভর করে। ফলে লেবানন সরকার ও সেনা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারছে না। এই পরিস্থিতিতে মঙ্গলবার কাৎজ়ের ঘোষণা, ‘‘ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের ভেতরে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ে তুলবে। লিতানি নদী পর্যন্ত পুরো অঞ্চলের নিরাপত্তা পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে আইডিএফ।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
‘আমাদের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও হত গাজ়ার মতো’! দাবি পেজ়শকিয়ানের, নিশানায় আমেরিকা
-
‘ভুল, খুব ভুল করছে’! ইরানকে ফের কী নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? শান্তিবৈঠক বন্ধ করার হুমকিও মার্কিন প্রেসিডেন্টের
-
হিজ়বুল্লা-নিধনে ইজ়রায়েল হামলা চালিয়ে গেলেও ‘স্পিকটিনট’! ৩০০০০ কোটি ডলারে ইরানের মুখ বন্ধ করল আমেরিকা?
-
‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! যুদ্ধবিরতির শর্ত প্রকাশে দেরি নিয়ে প্রশ্নে মজাচ্ছলেই খোঁচা ভান্সের
-
হিজ়বুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও ফের ইজ়রায়েলি হানা লেবাননে! শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর কৌশল কী?