Advertisement
E-Paper

JK Rowling: সলমন রুশদির উপর হামলার নিন্দায় সরব জে কে রাওলিংকে প্রাণনাশের হুমকি!

প্রাণনাশের হুমকি পেলেন ‘হ্যারি পটার’ স্রষ্টা জে কে রাওলিং। টুইটারে লেখিকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ০৮:৩১
   রুশদির উপর হামলার ঘটনায় ধিক্কার জানিয়েছেন রাওলিং।

রুশদির উপর হামলার ঘটনায় ধিক্কার জানিয়েছেন রাওলিং। ফাইল চিত্র।

বুকারজয়ী ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদির উপর হামলার ঘটনার নিন্দায় সরব হয়ে প্রাণনাশের হুমকি পেলেন ‘হ্যারি পটার’ স্রষ্টা জে কে রাওলিং। টুইটারে লেখিকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

রুশদির ঘটনার ধিক্কার জানিয়ে টুইট করেছিলেন রাওলিং। তার পরই এক টুইটার ব্যবহারকারী তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। টুইটারে রুশদির ঘটনায় রাওলিং লেখেন যে, এই ঘটনায় তিনি খুবই অসুস্থ বোধ করছেন। একই সঙ্গে রুশদির আরোগ্য কামনা করেন। তিনি লেখেন, ‘আশা করছি উনি ঠিক আছেন।’

তাঁর টুইটের জবাবে এক ব্যবহারকারী লেখেন, ‘চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।’ যে টুইটার হ্যান্ডেল থেকে রাউলিংকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেখানে রুশদির হামলাকারী হাদি মাতারের প্রশংসাও করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার নিউ ইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইন্সটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় হামলা চালানো হয় রুশদির উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চে ওঠার সময় বুকারজয়ী লেখকের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন হামলাকারী। কয়েক সেকেন্ডের মধ্যে ১৫ থেকে ২০ বার ছুরির কোপ বসানো হয় লেখকের ঘাড়ে-বুকে-পেটে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এর পর রুশদিকে হেলিকপ্টারে করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। গ্রেফতার করা হয় ২৪ বছর বয়সি হামলাকারী হাদি মাতারকেও। তাঁকে জেলে পাঠানো হয়েছে।

আগের থেকে ভাল আছেন সলমন রুশদি। ভেন্টিলেটর থেকে বার করা হয়েছে তাঁকে। তিনি কথাও বলতে পারছেন। এমনটাই জানিয়েছেন লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি।

JK Rowling Salman Rushdie international news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy