Advertisement
E-Paper

ইরান ও আমেরিকা-ইজ়রায়েল যুদ্ধে নাম জড়িয়েছে অনেক রাষ্ট্রনেতার, দূরত্ব বজায় রেখেও সবাইকে ছাপিয়ে ভাইরাল কিম-জং-উন

ইরান ও ইজ়রায়েল-আমেরিকা প্রসঙ্গে নীরব থেকেও বহুল চর্চিত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম-জং-উন-এর নাম। ‘ভয়ঙ্কর’ শাসক হলেন ভাইরাল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৯:০৫
কিম-জং-উন।

কিম-জং-উন। — ফাইল চিত্র।

না থেকেও তিনি আছেন। ইরান ও আমেরিকা-ইজ়রায়েল সংঘর্ষে অংশ না নিয়েও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা ইরানের প্রয়াত নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের নামকে এক প্রকার ‌ছাপিয়ে গিয়েছে উত্তর কোরিয়ার শাসক কিম-জং-উনের নাম। বিনোদনের জন্য নেটাগরিকেরা রাষ্ট্রপ্রধানের ‘ক্ষমতা’ নিয়ে রসিকতা করেছেন ।

ইরান ও আমেরিকা-ইজ়রায়েল সংঘর্ষ চলছে। সেই যুদ্ধে সংযুক্ত আরব আমিরংশাহি, ফ্রান্স, স্পেন, চিন, ব্রিটেন,কুয়েত, লেবানন, ইউক্রেন, ভারত-সহ একাধিক দেশ ও সেই সব দেশের রাষ্ট্রনেতাদের নাম উঠে এসেছে। তবে এই যুদ্ধ প্রসঙ্গে নীরব উত্তর কোরিয়া। তবুও নেটদুনিয়ায় বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত নাম কিমের।

ছবি: সংগৃহীত।

বিভিন্ন সমাজমাধ্যমে উপচে পড়ছে কিমকে নিয়ে মিম। হাসির খোরাকের জন্য কোথাও ব্যবহৃত হয়েছে আসল ছবি বা ভিডিয়ো, আবার কোথাও কার্টুন, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত বা বিশেষ ভাবে সম্পাদিত ছবি বা ভিডিয়ো। দেখা যাচ্ছে কোথাও তিনি বক্তৃতা করছেন, কাঁদছেন বা মনখারাপ করে আছেন। সেই সব ‘কন্টন্টে’ নিছক মজা করে লেখা: ‘‘যখন তোমার সব ধরনের আধুনিক খেলনা থাকে কিন্তু কেউ তোমায় খেলতে নিতে চায় না।’’ ‘‘ট্রাম্পের নামে একটা ফেক আইডি বানাও আর সেখান থেকে আমায় গালি দাও।’’ ‘‘যখন পুরো পৃথিবী বোমা বোমা খেলছে কিন্তু কেউ তোমায় ডাকছে না।’’ ‘‘আমায় প্লিজ় কেউ আমন্ত্রণ করো।’’ সমস্ত বিষয়বস্তু ইরান ও আমেরিকা-ইজ়রায়েলের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে। এ সব ‘মজা’র পাশাপাশি ভুয়ো তথ্যও ছড়ানো হচ্ছে ‘রহস্যময়’ নেতার নামে। যেমন ইরানকে সাহায্য করার প্রতিশ্রুতি। সব মিলিয়ে ‘ভয়ঙ্কর’ শাসক হয়েছেন ‘মজা’-র বিষয়বস্তু।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক কোনও নিয়মের ‘তোয়াক্কা’ না করে পারমাণবিক অস্ত্রভান্ডার তৈরি করা ও দেশের মধ্যে ‘অদ্ভুত’ নিয়মের জন্য পরিচিত কিমকে অনেকেই ‘একনায়ক’, ‘অত্যাচারী’ বলে মনে করেন। বিশ্বের কাছে সেই ‘দাপুটে’ ও ‘রহস্যময়’ শাসক যুদ্ধ পরিস্থিতিতে ‘নিছক মজার বিষয়বস্তু’ হয়ে ছাপিয়ে গেলেন অন্য নেতাদের। ভয়াবহ সংঘর্ষের পরিস্থিতিতে এক ‘ভয়ঙ্কর’কে ‘হাসির খোরাক’ করে তুললেন নেটাগরিকেরা।

North Korea Iran-Israel War america
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy