Advertisement
E-Paper

বাবার নাম ম্যাক, ছেলের নাম রাখা হল এইচটিএমএল

শিশুটির পুরো নাম হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ রায়ো পাসকুয়াল। বাবার পুরো নাম ম্যাক পাসকুয়াল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৬:২১
ম্য়কের কোলে এইচটিএমএল

ম্য়কের কোলে এইচটিএমএল সংগৃহীত ছবি

অনেকেই নিজের ভাললাগার কোনও কিছুর নামে সন্তানের নাম রাখেন। তবে কোনও বাবা যদি তাঁর সন্তানের নাম রাখেন ‘এইচটিএমএল’, তাহলে কী বলবেন? বিশ্বাস হচ্ছে না? তবে এটাই সত্যি। ফিলিপিন্সের এক ওয়েব ডিজাইনার নবজাতকের নাম রেখেছেন এইচটিএমএল। এটি এমন একটি কোড ল্যাঙ্গুয়েজ যা একটি ওয়েব পেজ ও এর কনটেন্ট গঠনে ব্যবহৃত হয়। এটি এমন একটি মূল উপাদান, যা ছাড়া কোনও ওয়েবসাইটের অস্তিত্ব থাকতে পারে না।

নিজের কাজের প্রতি আগ্রহের ফলস্বরূপই ওই ব্যক্তি নিজের সন্তানের নাম এইচটিএমএল রেখেছেন বলে জানা গেছে। শিশুটির পুরো নাম হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ রায়ো পাসকুয়াল। তবে গল্পটা এখানেই শেষ নয়। কারণ, এইচটিএমএল-র বাবার নাম শুনলেও অবাক হতে হয়। তাঁর নাম ম্যাক। তবে তাঁর সঙ্গে অ্যাপল-র কোনও যোগাযোগ নেই।

ফেসবুকে এইচটিএমএল-র নাম ঘোষণা করেছেন তার পিসি। ফেসবুকে ভাইয়ের ছেলের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘বিশ্বে তোমাকে স্বাগত এইচটিএমএল।’’ পোস্টটি নেটমাধ্যমে প্রচুর শেয়ার হয়েছে। কয়েক হাজার নেটাগরিক ছবিটি দেখেছেন।

আসলে এই পুরো পরিবারটি তাদের নামের জন্য পরিচিত। বাবার নাম ম্যাক পাসকুয়াল। তিনি ম্যাকারোনি ৮৫ নামেও পরিচিত। তাঁর আর এক বোন আছেন, যাঁকে স্প্যাগেটি ৮৫ নামে ডাকা হয়। এঁর বাচ্চাদের একজনের নাম চিজ পিমেন্টো এবং অপরটির নাম পারমেশন চিজ। চিজ ও পারমেশনের আবার ডিজাইন ও রিসার্চ নামে দুই খুড়তুতো ভাই রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই পরিবারটি খাবার ও প্রযুক্তি পছন্দ করে।

Philippines HTML
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy