Advertisement
E-Paper

দু’হাজার টাকা চুরি করে ১৪ বছর আত্মগোপন গুহায়! অবশেষে নিজেই ধরা দিল সেই চোর

শহর থেকে বহু দূরে পাহাড়ের একটি গুহাকে নিজের আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছিলেন মোফু। যে এলাকায় মানুষের কোনও যাতাযাত ছিল না। ফলে নিরাপদেই সেখানে থাকছিলেন মোফু।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১৬:২৪
thief arrested

১৪ বছর আত্মগোপন করার পর অবশেষে গ্রেফতার চোর। প্রতীকী ছবি।

একটি গ্যাস স্টেশন থেকে ২ হাজার টাকা লুট করে পালিয়েছিলেন এক ব্যক্তি এবং তাঁর কয়েক জন সঙ্গী। সাল ২০০৯। সেই ঘটনার পর পুলিশের হাত থেকে বাঁচতে একটি গুহায় গিয়ে আত্মগোপন করেন ওই ব্যক্তি। ১৪ বছর আত্মগোপন করে থাকার পর অবশেষে নিজেই আত্মসমর্পণ করলেন পুলিশের কাছে। ঘটনাটি চিনের হুবেই প্রদেশের।

লিউ মোফু নামে এনশি শহরের এক ব্যক্তির বিরুদ্ধে গ্যাস স্টেশনে ডাকাতির অভিযোগ উঠেছিল। ১৫৬ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ১,৮৫৯ টাকা) চুরির অভিযোগ উঠেছিল মোফুর বিরুদ্ধে। মোফু এবং তাঁর সঙ্গীরা লুট করা অর্থ থেকে ৬০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৭১৫ টাকা) খরচ করেন এবং বাকি টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেন। তদন্তে নেমে পুলিশ মোফুর সঙ্গীদের গ্রেফতার করে। বুঝতে পেরেছিলেন, এ বার তাঁর পালা আসছে। তাই গ্রেফতারি এড়াতে আত্মগোপন করার পরিকল্পনা করেন মোফু। শেষমেশ এমন একটি জায়গা বেছে নিয়েছিলেন যে, জীবনের ১৪ বছরই সেই মানববর্জিত জায়গায় কাটাতে হয়েছে তাঁকে।

শহর থেকে বহু দূরে পাহাড়ের একটি গুহাকে নিজের আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছিলেন মোফু। যে এলাকায় মানুষের কোনও যাতায়াত ছিল না। ফলে নিরাপদেই সেখানে থাকছিলেন মোফু। কিন্তু সময় যত গড়িয়েছে, বেঁচে থাকার পরিস্থিতি আরও কঠিন হয়েছে। শিকার করেই মূলত খাবারের আয়োজন করতেন মোফু। নিজের সুরক্ষার জন্য কয়েকটি কুকুরও পুষেছিলেন। ১৪ বছর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কাটানোর পর শেষমেশ পরিবারের অনুরোধেই আত্মসমর্পণ করলেন মোফু।

Theft China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy