Advertisement
E-Paper

LOTTERY: ছাপার ভুলে ফিরল ভাগ্য! কোটি কোটি টাকার লটারি জিতলেন মাঝবয়সি রাঁধুনি

কর বাদ দিয়ে জোস হাতে পাবেন সাত লক্ষ ১০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১৫:৪৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

এত দিন ভাবতেন, তাঁর ভাগ্য ভাল নয়। আমেরিকার আইওয়া প্রদেশের ওয়েস্ট বার্লিংটনের বাসিন্দা মাঝবয়সি জোস বাস্টারের এতদিনের ধারণাটা বদলে গেল এক মোক্ষম ধাক্কায়। বদলাবি তো বদলা, একেবারে ধনবর্ষা! জ্যাকপট জয় করে জোস বলছেন, ‘‘আমার অনেক সমস্যার সমাধান হয়ে গেল।’’
প্রথমটায় বিশ্বাস হয়নি পেশায় রাঁধুনি জোসের। গুগল করে দেখলেন না ভুল নয়। তিনি জিতেছেন। তবে ভুল ছিল অন্য জায়গায়। যে কারণে তাঁর এই ভাগ্যলাভ। কী সেই ভুল?
জোস বিষয়টাকে ভাবছেন অন্য ভাবে। তিনি যে ভাবে টিকিট চেয়েছিলেন সে ভাবে পাননি। একটি দোকানে গিয়ে তিনি চেয়েছিলেন পাঁচটি টিকিট। নম্বর তিনি নিজে পছন্দ করেননি। কম্পিউটারের পছন্দ অনুযায়ী নম্বর-সহ তাঁকে পাঁচটি টিকিটের পরিবর্তে একটি টিকিট দেন দোকানের কর্মচারী। ভুল সেখানেই। জোসের বক্তব্য, যদি এক সঙ্গে পাঁচটা টিকিট দেওয়া হত তাঁকে, তবে কম্পিউটারের পছন্দের নম্বর হত আলাদা। ফলে তাঁর আর লটারি জেতা হত না।

দু’কোটি ডলার মূল্যের জ্যাকপটের পুরো না মিললেও পাঁচটি নম্বর মিলে গিয়েছে জোসের। কর বাদ দিয়ে তিনি পাবেন সাত লক্ষ ১০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ, প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। জোস হিসেব করে দেখেছেন, ওই অর্থ দিয়ে গাড়ি কেনা, তাঁর মাকে ঋণমুক্ত করা, সেই সঙ্গে নিজের অবসর জীবনের পরিকল্পনাও করতে পারবেন তিনি। জোস বলছেন, ‘‘খুব হালকা লাগছে, কারণ এই অর্থে আমার অনেক সমস্যার সমাধান হয়ে গেল।’’

Jackpot Lottery Win lottery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy