Advertisement
E-Paper

Suu kyi: আং সান সুচিকে পাঁচ বছরের কারাদণ্ড দিল মায়ানমারের আদালত, অভিযোগ ওড়ালেন নেত্রী

ইতিমধ্যেই তিনি ছ’বছরের কারাদণ্ড ভোগ করছেন। তাঁর বিরুদ্ধে রয়েছে আরও ১০টি দুর্নীতির অভিযোগ।যার জন্য তাঁর ১৫ বছর কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৫:১০

মায়ানমারের প্রাক্তন শাসক আং সান সুচিকে দুর্নীতির অভিযোগে বুধবার পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দিল সে দেশের আদালত। নোবেলজয়ী এই রাজনীতিক অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার এই রায়ের কথা প্রকাশ্যে আসে বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির মাধ্যমে।

সুচির বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজনৈতিক একটি দলের থেকে প্রচুর সোনা এবং ডলার ঘুষ হিসেবে নিয়েছেন।

গতবছরই সুচিকে ক্ষমতাচ্যুত করে সে দেশের ক্ষমতা সেনাবাহিনী দখল করে।সুচির সমর্থক এবং আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত ৭৬ বছর বয়সি সুচিকে অন্যায় ভাবে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে বৈধতা দিতেই এই পদক্ষেপ।

ইতিমধ্যেই তিনি ছ’বছরের কারাদণ্ড ভোগ করছেন। তাঁর বিরুদ্ধে রয়েছে আরও ১০টি দুর্নীতির অভিযোগ।যার জন্য তাঁর ১৫ বছর কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

২০২০ সালে সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টি বিপুল ভোটে জয়ী হয়।২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি সে দেশের সেনাবাহিনী সুচি ও তাঁর সহযোগী দলীয় নেতাদের গ্রেফতার করে। সেই থেকেই তিনি বন্দিদশা কাটাচ্ছেন।

Aung San Suu Kyi Myanmar Corruption Noble Laureate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy