Advertisement
E-Paper

Mystery: ফ্যাকাশে জীব হাঁটু মুড়ে এগিয়ে চলেছে গুটি গুটি, চাইছেও, সিসিটিভির ফুটেজে চাঞ্চল্য

বাড়ির বাগানে বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হাড়হিম করা দৃশ্য! সত্যি কি তেঁনারা! নাকি মানুষের কারসাজি!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ২২:৩৩
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। ছবি টুইটারের ভিডিয়ো থেকে।

গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে অদ্ভুত এক ফ্যাকাশে জীব। হাঁটু মুড়ে ধীর গতিতে চলেছে। বৃদ্ধদের মতো। ইতিউতি চাইছে। তার পর বাগানে রাখা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এমনই এক ছবি। যা দেখে আঁতকে উঠলেন নেটাগরিকরা।

প্যারানরমালিটি ম্যাগাজিন ৯ জুলাই টুইটারে এই সিসিটিভি ফুটেজটি পোস্ট করেছে। জানিয়েছে, কেন্টাকির মোরহেডে এক বাড়ির পিছনের বাগানে বসানো সিসিটিভি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে। ভিডিয়োয় নেপথ্যে এক জন বলছেন, ‘ওঁর মুখটা দেখতে পাচ্ছেন তো আপনারা?’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়ো। আর তা দেখে কেউ হাসাহাসি করেছেন। কেউ ভয় পেয়েছেন। যুক্তিবাদীদের প্রশ্ন, ‘ছায়া-মানব হেঁটে চলার সময় ক্যামেরাটি ওকে অনুসরণ করছে। সিসিটিভি ক্যামেরা হলে কেন এমন হবে? সেটি তো স্থির থাকার কথা।’ সেই সূত্র ধরেই নেটাগরিকেরা বলছেন, ‘আসলে সবটাই সাজানো’।

Paranormal Paranormal Activity US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy