Advertisement
E-Paper

হরমুজ়ে এক ভারতীয় নাবিকের মৃত্যু, আহত আরও চার! প্রণালী পেরোনোর সময় অগ্নিকাণ্ড ভেসেলে

দুবাইয়ের ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেখা করেছেন আধিকারিকেরা।

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৫:৫৮
ভেসেলে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত।

ভেসেলে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত।

হরমুজ় প্রণালীতে এক ভারতীয় নাবিকের মৃত্যু হল। আহত হলেন আরও চার জন। সরকারি সূত্রে খবর, একটি ভেসেলে করে ১৮ জন ভারতীয় নাবিকের একটি দল যাচ্ছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আচমকাই ভেসেলে আগুন লেগে যায়। তার পর সেটি ডুবে যায়। এই ঘটনায় এক জন নাবিকের মৃত্যু হয়। আহত হয়েছেন চার জন। নাবিকদের উদ্ধারে এগিয়ে আসে একটি ভেসেল। বেশির ভাগকেই উদ্ধার করা হয়।

দুবাইয়ের ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেখা করেছেন আধিকারিকেরা। তবে কী ভাবে দুর্ঘটনা, তার কারণ স্পষ্ট নয়। সূত্রের খবর, আহত নাবিকদের চিকিৎসার জন্য দুবাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, হরমুজ়কে কেন্দ্র করে আবার নতুন করে সংঘাত শুরু হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে। শুক্রবার দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলে। ইরান অভিযোগ তোলে, তাদের দু’টি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা।

আরও অভিযোগ, বসতি এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট এই গোলাগুলি বিনিময়কে ‘লভ ট্যাপ’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আলোচনার টেবিলে না বসে, তা হলে আবার বড় হামলার জন্য যেন তারা প্রস্তুত থাকে। এই পরিস্থিতিতে ভারতীয় নাবিকবোঝাই নৌকা হরমুজ়ে দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy