মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন যে তিনি পশ্চিম এশিয়ার যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তির খসড়া ইরানকে পাঠিয়েছেন। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবের জবাব তেহরানের কাছ থেকে আজ (শনিবার) রাতের মধ্যেই আশা করছি।’’
গত ৭ এপ্রিল দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়। তার পর থেকে দু’দেশকে তেমন বড় কোনও সংঘর্ষে জড়াতে দেখা যায়নি। ঘটনাচক্রে, হরমুজ় প্রণালীতে শুক্রবার আমেরিকা এবং ইরান পরস্পরের বিরুদ্ধে পণ্যবাহী জাহাজে গুলি চালানোর অভিযোগ তুলেছে। তেহরানের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আমেরিকা যদি ইরানি জাহাজে হস্তক্ষেপ করে, তা হলে হরমুজ প্রণালী ও তার আশপাশে যুদ্ধ আবার শুরু হতে পারে। যদিও পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টিকম) জানিয়েছে প্রয়োজনে
ইরানের শীর্ষ সামরিক কমান্ড শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, শুধু হরমুজ প্রণালী নয় ইরানের উপকূলীয় বন্দর খামির, সিরিক ও কেশম দ্বীপে আমেরিকা বিমান হামলা চালিয়েছে। তারই জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়ে ‘উল্লেখযোগ্য ক্ষতি’ করেছে বলে ইরান ফৌজের দাবি। উত্তেজনার এই আবহে ট্রাম্প যুদ্ধবিরতির জন্য আরও আবার সময়সীমা দিলেও তা ফলপ্রসূ হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রস্তাবিত চুক্তিটি এক পাতার ১৪ দফা সমঝোতা স্মারক। যেখানে যুদ্ধবিরতির স্বার্থে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। ওয়াশিংটনের পরিকল্পনা অনুযায়ী, ইরান পরমাণু সমৃদ্ধকরণ সাময়িক ভাবে বন্ধ রাখতে পারে। জবাবে আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নিতে এবং বাজেয়াপ্ত করা কয়েকশো কোটি ডলার ‘মুক্ত’ করতে পারে। উভয় পক্ষ হরমুজ় প্রণালীতে বিধিনিষেধও শিথিল করার কথাও বলা হয়েছে প্রস্তাবে। পরবর্তী পর্যায়ে বৃহত্তর চুক্তির জন্য ৩০ দিনের আলোচনার মধ্য দিয়ে এই চুক্তি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৮:২০
রাষ্ট্রপুঞ্জের পরমাণু পর্যবেক্ষক দলকে কি পরিদর্শনের অনুমতি দেওয়া হবে? ইরান খারিজ করে দিল ভান্সের দাবি -
০৭:৫৫
হিজ়বুল্লা-নিধনে ইজ়রায়েল হামলা চালিয়ে গেলেও ‘স্পিকটিনট’! ৩০০০০ কোটি ডলারে ইরানের মুখ বন্ধ করল আমেরিকা? -
‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! যুদ্ধবিরতির শর্ত প্রকাশে দেরি নিয়ে প্রশ্নে মজাচ্ছলেই খোঁচা ভান্সের
-
হিজ়বুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও ফের ইজ়রায়েলি হানা লেবাননে! শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর কৌশল কী?
-
সুইৎজ়ারল্যান্ডের পথে ট্রাম্পের দূত, ইরান থেকে যেতে পারেন বিদেশমন্ত্রী আরাঘচি, জল্পনায় শান্তি-বৈঠকের প্রথম দফা