পাক সেনার মদতে নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিঘাঁটি তৈরি করা হয়েছে— ভারতের এই দাবিকে খণ্ডন করতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণরেখায় নিয়ে গেল পাকিস্তান সরকার। ভারত যেগুলিকে জঙ্গিঘাঁটি বলে চিহ্নিত করেছিল, সেগুলি আদতে মানুষের বসতি বলে দাবি করেছে ইসলামাবাদ।
বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে পাকিস্তানের দিকের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যান সে দেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। সংবাদমাধ্যমের সামনে তিনি ভারতের জঙ্গিঘাঁটি সংক্রান্ত অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে খারিজ করে দেন। দাবি করেন যে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায় দায়বদ্ধ ইসলামাবাদ।
পাক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে, ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর হাতে পাকিস্তানের পরাজয় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের আত্মপ্রকাশের পর ভারত-পাক শিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমেই ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা বা এলওসি নির্ধারিত হয়েছিল।
পহেলগাঁও কাণ্ডের পর ভারতের কূটনৈতিক পদক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসাবে শিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। অবশ্য চুক্তি বলবৎ থাকার সময়েও পাকিস্তানের বিরুদ্ধে একাধিক বার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। পহেলগাঁও কাণ্ডের পর সোমবার ভোর পর্যন্ত টানা ১১ দিন জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ভারতের দিকে গুলি চালিয়েছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা