Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

নতুন পদ ফিল্ড মার্শাল মুনিরকে, সঙ্গে রক্ষাকবচ! পাক পার্লামেন্টে বিল পাশ করে সুপ্রিম কোর্টের ক্ষমতা ছাঁটাই

পাক সংবিধানের ওই সংশোধনী বিলে মুনিরের জন্য বিশেষ আইনি রক্ষাকবচের বন্দোবস্ত করেছে শরিফের সরকার। পাক সেনা সর্বাধিনায়কের বিরুদ্ধে আদালতে কোনও মামলা করা যাবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২৩:০১
পাক সেনাপ্রধান আসিম মুনিরের পরমাণু-হুমকির পরেই নজরে পাক অস্ত্রভান্ডার।

পাক সেনাপ্রধান আসিম মুনিরের পরমাণু-হুমকির পরেই নজরে পাক অস্ত্রভান্ডার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তান সেনার ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল র‌্যাঙ্ক পেয়ে নজির গড়েছিলেন আগেই। এ বার স্থলসেনা প্রধানের পদ থেকে একেবারে পাক সশস্ত্র বাহিনীর প্রধান হলেন আসিম মুনির।

বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার ‘চিফ অফ আর্মি স্টাফ’ (স্থলসেনা প্রধান) ফিল্ড মার্শাল মুনিরকে ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ (সশস্ত্র বাহিনীর প্রধান বা সেনা সর্বাধিনায়ক) পদে উন্নীত করার জন্য পাক সংবিধানের ২৪৩ নম্বর ধারা সংশোধনের বিল পাশ করিয়েছে পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে। কারণ, পাক সংবিধানে সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ ও বায়ুসেনা) প্রধানের মাথার উপর কোনও পদের অস্তিত্ব এতদিন ছিল না। মুনিরের জন্য বিশেষ ভাবে পদটি তৈরি করা হল।

পাক সংবিধানের ওই সংশোধনী বিলে মুনিরের জন্য বিশেষ আইনি রক্ষাকবচের বন্দোবস্ত করেছে শরিফের সরকার। পাক সেনা সর্বাধিনায়কের বিরুদ্ধে আদালতে কোনও মামলা করা যাবে না। মুনিরের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পাক সুপ্রিম কোর্টের ক্ষমতা ছাঁটাইয়ের উদ্দেশ্যেও একটি সংবিধান সংশোধনী বিল পাশ করেছে পাক পার্লামেন্ট। সাংবিধানিক বিধি মেনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতায় ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ করানো ওই বিলে সংবিধান সংক্রান্ত যাবতীয় মামলার ভার সুপ্রিম কোর্টের হাত থেকে কেড়ে নতুন সাংবিধানিক আদালতে পাঠানোর কথা বলা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই জোড়া বিল পাশ হওয়ায় পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা আরও দুর্বল হবে। শক্তিশালী হবে সেনাবাহিনী।

Amendment Pakistan General Asim Munir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy