গত দু’বছরে ধারাবাহিক ইজ়রায়েলি হামলার জেরে পশ্চিম এশিয়ায় দুর্বল হয়ে পড়েছে হামাস, হিজ়বুল্লা, হুথির মতো সহযোগীরা। এই আবহে ইরানের তিন পরমাণুঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর অপারেশন মিডনাইট হ্যামারের ‘জবাব দিতে’ আয়াতোল্লা আলি খামেনেইয়ের বাহিনী আরেক সশস্ত্র সংগঠনের উপর ভরসা করতে পারে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের অনেকে।
ইরাকে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার মোবিলাইজ়েশন ফোর্স’ (এমপিএফ) এবং ইরান ফৌজের এলিট বাহিনী ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত কাতেইব হিজ়বুল্লা আগামী দিনে পশ্চিম এশিয়ার মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালাতে পারে বলে প্রকাশিত কয়েকটি সংবাদে দাবি করা হয়েছে। দু’টি সংগঠনই ইরাক-কেন্দ্রিক। ইরান-ইরাক সীমান্তবর্তী এলাকায় এমপিএফ যথেষ্ট সক্রিয়। মসুল, কিরকুক, বডরা বা নাসিরিয়ার মতো মার্কিন সেনাঘাঁটিতে তারা হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
ঘটনাচক্রে, ইরান-ইজ়রায়েল যুদ্ধের আবহেই গত শনিবার ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছিল কাতেইব হিজ়বুল্লা। প্রসঙ্গত, গত দু’বছরে উপসাগরীয় অঞ্চলে তেল আভিভের বিরুদ্ধে তেহরানের ‘যৌথ প্রতিরোধমূলক কর্মসূচি’ (সামরিক পরিভাষায় ‘অ্যাক্সিস অফ রেজ়িস্ট্যান্স’) অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে। গাজ়া ভূখণ্ডে ধারাবাহিক ভাবে একের পর এক নেতার মৃত্যুর জেরে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস এখন অস্তিত্বের সঙ্কটে। লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা ইজ়রায়েলি সেনার আগ্রাসনে কোণঠাসা হয়ে গত নভেম্বরে সমঝোতার পথে হাঁটতে বাধ্য হয়েছে। আমেরিকা, ইজরায়েল, সৌদি আরবের যুগপৎ হামলায় একই হাল তেহরানের আর এক সহযোগী, ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথির। যদিও তারা এখনও ইজ়রায়েল এবং সৌদি আরবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য