Advertisement
E-Paper

Pakistan: অর্থসঙ্কটে বিপর্যস্ত ইমরান সরকারকে সৌদির খয়রাতি ৩১ হাজার কোটি

ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সফরে গিয়েছিলেন যুবরাজ সলমন। সে সময় তাঁর কাছে অর্থসাহায্যের আবেদন জানিয়েছিলেন ইমরান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ২১:২৩
রিয়াধে প্রধানমন্ত্রী ইমরান এবং যুবরাজ সলমন।

রিয়াধে প্রধানমন্ত্রী ইমরান এবং যুবরাজ সলমন। ছবি: পিটিআই।

প্রবল অর্থসঙ্কটে বিপর্যস্ত পাকিস্তান সরকারকে ৪২০ কোটি ডলার (প্রায় ৩১,৫০৯ কোটি টাকা) সাহায্য দেবে সৌদি আরব। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে এই প্রস্তাব দিয়েছে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন।

তিন দিনের পশ্চিম এশিয়া সফরে গিয়ে বুধবার সৌদির রাজধানী রিয়াধে সলমনের সঙ্গে বৈঠক করেন ইমরান। সেখানেই পাকিস্তান সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০ কোটি ডলার (প্রায় ২২,৫০৬ কোটি টাকা) আমানতের প্রস্তাব দেন সৌদি যুবরাজ। পাশাপাশি ১২০ কোটি ডলারের (প্রায় ৯,০০৩ কোটি টাকা) পেট্রলজাত পণ্য খয়রাতির কথাও জানান তিনি।

সৌদি সরকারের এই সাহায্যের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইমরান। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সফরে গিয়েছিলেন সলমন। সে সময় করোনার অভিঘাতে ধ্বস্ত পাক অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য অর্থসাহায্যের আবেদন জানিয়েছিলেন ইমরান।

আরও পড়ুন:

Pakistan PM pakistan Saudi Arab Saudi Princes imran khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy