Advertisement
E-Paper

‘আমাদের বাঁচান’! বালোচ বিদ্রোহীদের হাতে বন্দি পাক সেনাদের আর্জি সরকারের কাছে, ভিডিয়ো প্রকাশ করল বিএলএ

বিএলএ-র মিডিয়া শাখা হাক্কাল মিডিয়া একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, সেনার পোশাক পরিহিত কয়েক জন হাঁটু মুড়ে বসে রয়েছেন। চোখেমুখে আতঙ্কের ছাপ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৯
বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যেরা। ফাইল চিত্র।

বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যেরা। ফাইল চিত্র।

তাঁদের বাঁচানোর জন্য সরকারের কাছে আর্জি জানাচ্ছেন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-র হাতে বন্দি পাক সেনারা। তাঁদের সেই আর্জি এবং আবেদনের ভিডিয়ো প্রকাশ করলেন বালোচ বিদ্রোহীরা। দীর্ঘ দিন ধরেই বালোচ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে পাক সেনার। পাল্টা হামলা চালাচ্ছে বালোচা বিদ্রোহীরাও। প্রতি দিন উত্তর-পশ্চিম পাকিস্তানের কোথাও না কোথাও পাক সেনার মৃত্যু হচ্ছে বিএলএ-র হামলায়। আবার পাক সেনার হামলায় মৃত্যু হচ্ছে বালোচ বিদ্রোহীদেরও।

পাকিস্তানের বহু সেনা বিদ্রোহীদের হাতে বন্দি হয়ে রয়েছেন। বিএলএ-র মিডিয়া শাখা হাক্কাল মিডিয়া একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, সেনার পোশাক পরিহিত কয়েক জন হাঁটু মুড়ে বসে রয়েছেন। চোখেমুখে আতঙ্কের ছাপ। সেনার পরিচয়পত্র হাতে ধরা। তাঁরা পকা সরকার এবং সেনার কাছে আবেদন জানাচ্ছেন, তাঁদের যেন উদ্ধার করা হয় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

বিএলএ-র দাবি, তাঁদের হাতে বন্দি হওয়া পাক সেনা ‘অপারেশন হেরফ ২.০’-র সঙ্গে জড়িত ছিলেন। বালোচিস্তানে বিএলএ-র বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে পাক সেনা। দু’পক্ষের সঙ্গে প্রতি দিন সংঘর্ষ চলছে। ভিডিয়ো প্রকাশ করে বালোচ বিদ্রোহীরা দাবি করেছেন, তাঁদের হাতে বন্দি পাক সেনা। ২০ জনের বেশি সেনাকে বন্দি করে রেখেছেন তাঁরা। পাক সরকারকে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, সেনার হাতে আটক বালোচ বিদ্রোহীদের মুক্তি না দিলে তাঁদের হাতে বন্দি পাক সেনাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদিও পাক সরকার আটক সেনাদের নিয়ে কোনও দাবি করেনি, প্রতিক্রিয়াও দেয়নি।

Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy