মাত্র ১১ দিনের ব্যবধানেই দক্ষিণ আফ্রিকার বৎসওয়ানার খনি থেকে মিলল আরও একটি বড় হিরে। আয়তনের দিক থেকে এই হিরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, বলছেন বিশেষজ্ঞরা। গত ১ জুন এই বৎসওয়ানা থেকেই একটি ১ হাজার ৯৮ ক্যারাটের হিরে উদ্ধার করেছিল ডেবসওয়ানা ডায়মন্ড নামে একটি সংস্থা। তার পর ১২ জুন উদ্ধার হল ১ হাজার ১৭৪ ক্যারাটের আরও একটি হিরে। কানাডার সংস্থা লুকারা ডায়মন্ড খননকার্য চালিয়ে এই হিরেটি উদ্ধার করেছে।
আরও পড়ুন:
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নাসিম লাহরি বলেন, ‘‘বৎসওয়ানা এবং আমাদের জন্য এই বিষয়টি ঐতিহাসিক।’’ তিনি জানিয়েছেন, আয়তনের বিচারে নয়া আবিষ্কৃত হিরেই এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম। উদ্ধার হওয়ার পরেই বৎসওয়ানার মন্ত্রিসভার হাতে তুলে দেওয়া হয় হিরেটি।
এর আগে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরে লেসেডি লা রোনা। যার ওজন ১ হাজার ১০৯ ক্যারাট। সেটিও বৎসওয়ানার খনি থেকে আবিষ্কার করেছিল লুকারা ডায়মন্ড। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকেই উদ্ধার হয়েছিল বিশ্বের বৃহত্তম হিরে— ৩ হাজার ১০৬ ক্যারাটের ‘কুলিনান’।