Advertisement
E-Paper

সম্পত্তির বহরে রানি দ্বিতীয় এলিজাবেথকে ছাপিয়ে গেলেন রাজা তৃতীয় চার্লস, কত সম্পদ?

ব্যক্তিগত সম্পদের নিরিখে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে টপকে গেলেন তাঁর পুত্র। রানির যা সম্পদ ছিল, তার দ্বিগুণ সম্পত্তি রয়েছে ব্রিটেনের বর্তমান রাজার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৩ ২২:৪৪
Photo of  Queen Elizabeth II and King Charles III

রানির যা সম্পদ ছিল, তার দ্বিগুণ সম্পত্তি রয়েছে ব্রিটেনের বর্তমান রাজার। ফাইল চিত্র।

চলতি মাসেই রাজ্যাভিষেক হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। এর মধ্যেই তাঁর সম্পদের অঙ্ক নিয়ে আলোচনা শুরু হল। ব্যক্তিগত সম্পদের নিরিখে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে টপকে গেলেন তাঁর পুত্র। রানির যা সম্পদ ছিল, তার দ্বিগুণ সম্পত্তি রয়েছে ব্রিটেনের বর্তমান রাজার। ‘সানডে টাইমস’ সূত্রে এমনটাই জানা গিয়েছে।

এই মুহূর্তে ব্রিটেনের রাজার সম্পদের পরিমাণ প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকা। গত সেপ্টেম্বর পর্যন্ত রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা। গত বছর ৮ সেপ্টেম্বর প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রয়াণের পর উত্তরাধিকার সূত্রে রাজা হয়েছেন তৃতীয় চার্লস।

চলতি মাসে রাজা হিসাবে অভিষেক হয়েছে তৃতীয় চার্লসের। ৭৪ বছর বয়সি তৃতীয় চার্লসই ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে প্রবীণতম হিসাবে অভিষিক্ত হয়েছেন। রাজ্যাভিষেকের কয়েক দিনের মধ্যেই আলোচনায় এল রাজার সম্পত্তির পরিমাণ।

রাজা তৃতীয় চার্লসের যে সব সম্পদ রয়েছে, তার মধ্যে আলোচনায় এসেছে স্যান্ড্রিংহাম প্রাসাদ এবং বালমোরাল প্রাসাদ। অতীতে স্যান্ড্রিংহাম প্রাসাদের মূল্য ছিল ৫৬৭ কোটি টাকা। কিন্তু, বর্তমানে এই প্রাসাদের দাম ২৫০০ কোটি টাকা। বালমোরাল প্রাসাদের দাম ৬১৯ কোটি টাকা।

King Charles III King Charles Queen Elizabeth II
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy