E-Paper

হামলার আশঙ্কা আমেরিকায়

সম্ভাব্য হামলার সময়, পদ্ধতি, নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা হামলাকারীদের সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৮:৫০

—প্রতীকী চিত্র।

আমেরিকার পশ্চিম উপকূলে ইরান ড্রোন হামলা চালাতে পারে বলে ক্যালিফোর্নিয়ার পুলিশ দফতরকে সতর্ক করল সে দেশের গোয়েন্দা সংস্থা এফবিআই। গোয়েন্দাদের ধারনা, আমেরিকার সাম্প্রতিক সামরিক হামলার জেরে ইরান ড্রোন ব্যবহার করে পশ্চিম উপকূলে পাল্টা আঘাত হানতে পারে।

আমেরিকার এক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে একটি সতর্কবার্তায় এফবিআই জানায়, ফেব্রুয়ারির শুরুতেই পাওয়া তথ্য অনুযায়ী, অজ্ঞাত একটি জাহাজ থেকে মানববিহীন ড্রোন ব্যবহার করে আনেরিকায়, মূলত ক্যালিফোর্নিয়ার উপরে আচমকা হামলার পরিকল্পনা রয়েছে ইরানের। তবে সম্ভাব্য হামলার সময়, পদ্ধতি, নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা হামলাকারীদের সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “যদিও আমাদের কাছে আসন্ন হুমকির বিষয়ে কোনও তথ্য নেই। তবে আমরা আমাদের যে কোনও জরুরি অবস্থার জন্য প্রস্তুত রয়েছি।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Iran

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy