Advertisement
E-Paper

Extramarital Affair: স্বামীর পরকীয়ায় অন্তঃসত্ত্বা প্রতিবেশী, ‘প্রতিশোধ’ নিতে কী করলেন স্ত্রী

প্রতিশোধ নিতে তিনি যা করেছিলেন তা টিকটক ভিডিয়োর মাধ্যমে নেটাগরিকদের জানিয়েছেন তিনি। প্রতিশোধের সেই ধরনে মজেছে নেটদুনিয়া।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ১১:০৯

প্রতিবেশীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন স্বামী। স্ত্রী যখন জানতে পারেন তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। প্রতিবেশী তত দিনে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছেন। এই বিশ্বাসভঙ্গের ‘প্রতিশোধ’ নিয়েছিলেন স্ত্রী। সেই প্রতিশোধ নিতে তিনি যা করেছিলেন তা টিকটক ভিডিয়োর মাধ্যমে নেটাগরিকদের জানিয়েছেন তিনি। প্রতিশোধের সেই ধরনে মজেছে নেটদুনিয়া।

ওই মহিলার নাম আন্দ্রেয়া আওয়েন। সম্প্রতি গোটা ঘটনা নেটমাধ্যমে এলেও ঘটনাটি ২০০৬ সালের। এ নিয়ে ওই মহিলা টিকটকে লিখেছেন, ‘২০০৬ সালে আমি জানতে পারি আমার স্বামী প্রতিবেশীর সঙ্গে সাত মাস ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ। এমনকি আমার প্রতিবেশী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।’

এই সম্পর্কের কথা জানার পরই স্বামীকে শিক্ষা দেওয়ার মনস্থির করেন আন্দ্রেয়া। সে জন্য কী করেছিলেন তিনি সে কথাও জানিয়েছেন টিকটকে। লিখেছেন, ‘আমি একটি কাঁচি নিয়ে স্বামীর সমস্ত অন্তর্বাস, হাফ প্যান্ট এবং প্যান্ট ফুটো করে দিই।’

আওয়েনের এই বুদ্ধিদীপ্ত প্রতিশোধের প্রশংসা করেছেন নেটাগরিকরা।

Viral bizarre revenge Adultery Extramarital Affair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy