Advertisement
E-Paper

Ukraine Russia War: পুতিন নারী হলে ইউক্রেনে এ যুদ্ধ শুরুই করতেন না, কেন এ মন্তব্য বরিসের?

জি-৭ বৈঠকে যোগ দিতে জার্মানিতে গিয়েছেন বরিস। জার্মানির এক টেলিভিশন চ্যানেলে ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধাভিযানের নিন্দা করেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৪:৪৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: সংগৃহীত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নারী হলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধই শুরু করতেন না। এ যুদ্ধ আসলে পুরুষতন্ত্রের বিষাক্ত রূপেরই প্রকৃষ্ট উদাহরণ। এমনই মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার জার্মানির সংবাদমাধ্যমে পুতিনের বিরুদ্ধে এ মন্তব্য করেন তিনি।

জি-৭ গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে জার্মানির মিউনিখে গিয়েছেন বরিস। মঙ্গলবার সন্ধ্যায় জার্মানির টেলিভিশন চ্যানেল ডেজিএফ-এ ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধাভিযানের তীব্র নিন্দা করেন তিনি। বরিসের মন্তব্য, ‘‘পুতিন নারী হলে মনে হয় না এ ধরনের আগ্রাসী যুদ্ধাভিযান শুরু করতেন! তিনি অবশ্যই নারী নন, তা হলে কি এ ধরনের উন্মত্ত হিংসা চালিয়ে যেতেন!’’

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাভিযানের ঘোষণা করেছিলেন পুতিন। আমেরিকার, ব্রিটেনের মতো জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির আর্থিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এই যুদ্ধ থামানোর ইঙ্গিত দেননি তিনি। এই আবহে ইউক্রেনে পুতিনের এই আগ্রাসনকে ‘পুরুষতন্ত্রের বিষাক্ত উদাহরণ’ বলে আখ্যা দিয়েছেন বরিস। বিশ্ব জুড়ে নারীদের ক্ষমতাশালী পদে থাকার সুফল নিয়েও সওয়াল করেছেন তিনি। সে জন্য নারীশিক্ষায় জোর দেওয়ার কথাও বলেন বরিস। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘‘এ যুদ্ধের ইতি হোক, এমনটা অবশ্যই চান বিশ্ববাসী। তবে শান্তি প্রক্রিয়া শুরুর কোনও প্রচেষ্টাই করছেন না পুতিন।’’

Vladimir Putin Boris Johnson Russia Ukraine Russia Ukraine War
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy