যুদ্ধ নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করেই যাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও প্রতিপক্ষ ইরানকে ‘নরকে যাবে’ বলে হুমকি দিচ্ছেন, কখনও বলছেন শীঘ্রই সুখবর আসবে। এ বারে একটি আমেরিকান টিভি চ্যানেলকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, ইরানে সরকার-বিরোধী আন্দোলনকারীদের অস্ত্র সরবরাহ করেছিল আমেরিকা! ট্রাম্পের কথায়, ‘‘আমরা অনেক অস্ত্র পাঠিয়েছিলাম। কুর্দদের হাতে দিয়ে পাঠানো হয়েছিল। আমার ধারণা, কুর্দরা সেগুলো রেখে দিয়েছে।’’
কুর্দ সম্প্রদায়ের জনসংখ্যা এই মুহূর্তে প্রায় ৩ কোটি। এঁদের নির্দিষ্ট কোনও দেশ নেই। তুরস্ক, ইরাক, ইরান ও সিরিয়ার পার্বত্য এলাকা জুড়ে বাস। এঁদের নিজস্ব ভাষাও রয়েছে। ইরানে বেশির ভাগ কুর্দিশ গোষ্ঠীই সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষিত। এ হেন কুর্দদের হাত দিয়ে ইরানের সরকার-বিরোধী আন্দোলনকারীদের ট্রাম্পের অস্ত্র পাঠানোর কথায় অস্বস্তি বেড়েছে।
এর আগেও যুদ্ধের মধ্যে ট্রাম্পের মুখে বারবার কুর্দদের কথা শোনা গিয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, কুর্দ সম্প্রদায় হয়তো ইরানে বিদ্রোহ শুরু করবে। তিনি প্রকাশ্যেই বলেছেন, ‘‘ওরা যদি (বিদ্রোহ) চায়, তা হলে দারুণ হবে। আমি থাকব ওদের পাশে।’’ ‘ইরাকি কুর্দিশস্তান রিজিয়ন’-এর উপ-প্রধানমন্ত্রী কুবাদ তালাবানি অবশ্য গত মাসে সব জল্পনায় জল ঢেকে একটি টিভি চ্যানেলে বলেছিলেন— ‘‘এমনিতেই আমরা অনেক যুদ্ধে জড়িয়ে। এটা আমাদের যুদ্ধ নয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)