ইরানে মাটির গভীরে থাকা পরমাণুকেন্দ্রে হামলা চালাতে পারবে না ইজ়রায়েল! তাদের সেই ক্ষমতাই নেই বলে শুক্রবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “ওদের (ইজ়রায়েল) ক্ষমতা খুবই সীমিত। ওরা (পরমাণু কেন্দ্রের) ছোট একটা অংশকে ভাঙতে পারে মাত্র। কিন্তু গভীরে যেতে পারবে না। সে ক্ষমতা ওদের নেই।”
প্রসঙ্গত, এখনও পর্যন্ত জানা গিয়েছে, ইরানে মোট তিনটি পরমাণুকেন্দ্র রয়েছে, যেগুলিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। এগুলির মধ্যে ফোরদো পরমাণুকেন্দ্রটি তৈরি করা হয়েছে পাহাড় কেটে। ওই কেন্দ্রের যাবতীয় কাজ নাকি হয় মাটির গভীরে। সম্ভাব্য হামলা থেকে পরমাণুকেন্দ্রটিকে রক্ষা করতেই তেহরানের এই পদক্ষেপ বলে মনে করা হয়ে থাকে।
এর আগে ইরানের ফোরদো পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি বাহিনী। তবে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানায়, সেটিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, আমেরিকার ‘বাঙ্কার বাস্টার’ বোমা ইরানের ওই পরমাণুকেন্দ্রকে ধ্বংস করতে পারবে কি না, তা নিয়ে নিশ্চিত হতে চান ট্রাম্প। যদি সেটি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়, তা হলেই ইরানে হামলা করার কোনও অর্থ দাঁড়ায়। সূত্রের খবর, আমেরিকার প্রতিরক্ষা আধিকারিকদের এমনটাই জানিয়েছেন ট্রাম্প। ইরানের ওই পরমাণুকেন্দ্রটি মাটি থেকে কতটা গভীরে তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে ইজ়রায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অনুমান, মাটি থেকে খুব বেশি হলে ৩০০ ফুট (৯০ মিটার) গভীরে থাকতে পারে ওই পরমাণুকেন্দ্রটি।
আরও পড়ুন:
‘ইজ়রায়েলের ক্ষমতা সীমিত’, এই বার্তা দিয়ে ট্রাম্প আদতে ইরানের বিরুদ্ধে সংঘাতে আমেরিকার প্রয়োজনীয়তা তুলে ধরার চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে। তবে কি খুব শীঘ্রই ইরানের বিরুদ্ধে অস্ত্র ধরছে পেন্টাগন? প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “ওটা হবে শেষ পদক্ষেপ।” তবে এমন পদক্ষেপ আমেরিকা করবে কি না, তা খোলসা করেননি ট্রাম্প। আগেই জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা সরাসরি সংঘাতে জড়াবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দু’সপ্তাহের মধ্যে নেবেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানকে তাদের বক্তব্য জানানোর জন্য কিছুটা সময় দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য