Advertisement
E-Paper

করোনার উৎস কোথায়? ৯০ দিনের মধ্যে জানাতে গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

উহানের পশুবাজার বা কোনও গবেষণাগার— এই দু’টি জায়গার কোনও একটি থেকে করোনা ছড়িয়েছে বলে ধারণা আমেরিকার গোয়েন্দাদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০২১ ০৮:৫৭
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি—রয়টার্স।

নোভেল করোনাভাইরাসের প্রকৃত উৎপত্তিস্থল কোথায়? চিনের গবেষণাগার না পশুবাজার? এ ব্যাপারে তদন্তের গতি বাড়াতে গোয়েন্দাদের নির্দেশ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি গোয়েন্দাদের বলেছেন, তদন্ত শেষ করে তিন মাসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে দ্বিগুণ পরিশ্রম করার বার্তাও দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘‘গোয়েন্দাদের উচিত দ্বিগুণ পরিশ্রম করা। যাতে তথ্য বিশ্লেষণ করে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছনো সম্ভব হয়। এবং ৯০ দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেওয়া যায়।’’ বাইডেনের বক্তব্য অনুসারে, এই প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তির দু’টি সম্ভাব্য কারণ নিয়ে দোলাচল রয়েছে। উহানের পশুবাজার বা কোনও গবেষণাগার— এই দু’টি জায়গার কোনও একটি থেকে করোনা ছড়িয়েছে বলে ধারণা আমেরিকার গোয়েন্দাদের। ২০১৯-এ ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে প্রায় ১৭ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। ৩৪ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। তবে বিজ্ঞানীদের একাংশের মতে মৃত্যুর প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি।

সম্প্রতি করোনার প্রকৃত উৎস নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন আমেরিকার শীর্ষস্থানীয় ভাইরোলজিস্ট অ্যান্টনি ফসি। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বৈঠকে আমেরিকার স্বাস্থ্য সচিব জেভিয়ার বেকেরা বলেছেন, ‘‘কোভিডের উৎস নিয়ে দ্বিতীয় পর্যায়ের গবেষণা প্রয়োজন। যা হতে হবে স্বচ্ছ, বিজ্ঞানভিত্তিক। এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এর জন্য ভাইরাসের উৎসের কেন্দ্রে পৌঁছে গবেষণার স্বাধীনতা দিতে হবে।’’ গত বছর চিনা ভাইরোলজিস্ট লি-মেং ইয়ান দাবি করেছিলেন, উহানে চিনের সরকারি ল্যাবেই তৈরি হয়েছে নোভেল করোনাভাইরাস। এই সংক্রান্ত তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেছিলেন তিনি। এর পর থেকেই কোভিডের উৎপত্তি নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছে।

China usa Wuhan Joe Biden coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy