Advertisement
E-Paper

জ্যাকেটের হুড ধরে বাচ্চাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন বাবা!

এক হাতে ঝোলানো একটি ব্যাগ নিয়ে বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি, অন্য হাতে ধরা একটি জ্যাকেটের হুড। হুড ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন একটি বাচ্চাকে। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ১৫:৩১
এভাবেই বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তি

এভাবেই বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তি

এক হাতে ঝোলানো একটি ব্যাগ নিয়ে বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি, অন্য হাতে ধরা একটি জ্যাকেটের হুড। হুড ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন একটি বাচ্চাকে। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়োটি।

ঘটনাটি আমেরিকার ডালাস বিমানবন্দরের বলে জানা গিয়েছে। ভিডিয়োটি শেয়ার করে এক ব্যক্তি লিখেছেন, ডালাস বিমানবন্দরে বসে অপেক্ষা করবার সময় এই অদ্ভুত দৃশ্যটি তিনি দেখতে পান। সঙ্গে সঙ্গেই নিজের মোবাইলে ভিডিয়ো করে রাখেন। ভিডিয়োতে বাচ্চাটিকে কান্নাকাটিও করতে দেখা যাচ্ছে না। সে ঘুমিয়ে পড়েছে কিনা, বোঝা যাচ্ছে না সেটাও।

ভিডিয়োতে আরেকটি বাচ্চা মেয়েকে দেখা গিয়েছে ওই ব্যক্তির পিছনেই হেঁটে আসতে। যা দেখে অনেকের ধারণা, দু’টি বাচ্চাই ওই ব্যক্তির সন্তান। তবে কেন ওই ব্যক্তি এমন কাজ করলেন, তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। এখনও অবধি প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন ভিডিয়োটি। দেখুন সেই ভিডিয়ো:

আরও পড়ুন: জেলিফিশের হামলা অস্ট্রেলিয়ায়! আক্রান্ত কয়েক হাজার

আরও পড়ুন: চাপে পড়েই কি জাতির উদ্দেশে বলবেন ট্রাম্প!

Dulles USA AirPort
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy