Advertisement
E-Paper

হঠাৎ অবতরণ করতে গিয়ে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল বিমান!

আপৎকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় তাৎক্ষণিক ভাবে ল্যান্ড করতে হত বিমানটিকে। আর তা করতে গিয়ে বিমানবন্দরের কাছেই ব্যস্ত রাস্তাতেই ভেঙে পড়ে বিমানটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ১৮:৪৫
রাস্তায় ভেঙে পড়ল বিমান। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

রাস্তায় ভেঙে পড়ল বিমান। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

আমেরিকার ফিনিক্সে রয়েছে ডির ভ্যালি বিমানবন্দর। গত বুধবার সেখানে উড়ে যাচ্ছিল ছোট একটি বিমান। কিন্তু আপৎকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় তাৎক্ষণিক ভাবে ল্যান্ড করতে হত বিমানটিকে। আর তা করতে গিয়ে বিমানবন্দরের কাছেই ব্যস্ত রাস্তাতেই ভেঙে পড়ে বিমানটি।

এই ঘটনার সিসিটিভি ফুটেজের ভি়ডিয়ো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় চলছে গাড়ি। অনেক গাড়ি পার্কিংও করা রয়েছে রাস্তার ধারে। সেখানে একটি বিমান আকাশ থেকে নামতে নামতে মুখ থুবড়ে পড়ল রাস্তার উপর।

বিমান ভেঙে পড়ার ঘটনায় এওই রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিনিক্স দমকল দফতরের ফেসবুক পোস্ট জানাচ্ছে, ঘটনার সময় ওই বিমানে দু’জন ছিলেন। দুর্ঘটনার পর তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েচে। তাঁদের দু’জনের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে চিকিৎসকদের তরফে। কেন ভেঙে পড়ল বিমান, সেই তদন্তও শুরু করা হয়েছে।

আরও পড়ুন: ব্যান্ডেজের জুতো পরে দৌড়েই তিনটি সোনার মেডেল ১১ বছরের মেয়ের!

আরও পড়ুন: অদ্ভুত দেখতে ‘মাছে’ ভরে গেল ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত

Viral Video Palne USA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy