Advertisement
E-Paper

খাওয়ার দুধে স্নান ডেয়ারি কর্মীর, ভিডিয়ো ছড়াতেই বন্ধ হল কারখানা

একটি দুধ প্রক্রিয়াকরণ কারখানার ভিতরে ১ কর্মী দুধ ভর্তি চৌবাচ্চায় স্নান করছেন। মগে করে জলের মতো দুধ তুলে মাথায় ঢালছেন। যে ভাবে কেউ বাথ টাবে নেমে স্নান করেন, একেবারে সেই ভাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ১৫:১০
দুধে স্নান করে হাজাতবাস। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

দুধে স্নান করে হাজাতবাস। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

কত রকম সখ থাকে মানুষের। আর সেই সখ পূরণ করতে গিয়ে শেষ পর্যন্ত যে হাজতবাসও করতে হতে পারে সেটা দেখা গেল তুরস্কের এক ডেয়ারি সংস্থার ২ কর্মীর ক্ষেত্রে। দুধের চৌবাচ্চায় স্নান করার একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই হাজতে জায়গা হয় ওই দুই অভিযুক্তের।

ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি দুধ প্রক্রিয়াকরণ কারখানার ভিতরে ১ কর্মী দুধ ভর্তি চৌবাচ্চায় স্নান করছেন। মগে করে জলের মতো দুধ তুলে মাথায় ঢালছেন। যে ভাবে কেউ বাথ টাবে নেমে স্নান করেন, একেবারে সেই ভাবে।

এই গোটা ঘটনা দ্বিতীয় কেউ ক্যামেরাবন্দি করেন। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার জেরে গ্রেফতার করা হয় ওই দুধে স্নান করা ব্যক্তি এবং ক্যামেরাম্যানটিকেও। দুধে স্নান করে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম উগুর টুটগুট। ইউটিউবে ভিডিয়োটি ৬ নভেম্বর আপলোড হয়েছে। আর তার পরই সেটি ভাইরাল হতে সময় নেয়নি।

আরও পড়ুন: আকাশে পেতেছি শয্যা, প্যারাসুটে বিছানা পেতে ঘুম দিলেন হাসান কাভাল

আরও পড়ুন: ৪৪ ইঞ্চি ছাতির অভিনেত্রী চাই, বিজ্ঞাপন রুশ টিভি চ্যানেলের

এই ভিডিয়ো সামনে আসার পর ওই দুধ প্রক্রিয়াকরণ কারখানাটি সামিয়ক ভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন কারখানাটিকে জরিমানাও করেছে।

Viral video Turkey Milk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy