Advertisement
E-Paper

চাকরিটা আমি পিয়ে গেছি... অফিস থেকে বেরিয়েই রাস্তায় নাচ যুবতীর

ডাইনে বাঁয়ে একবার দেখে নেন, আশপাশে কেউ আছেন কিনা বা তাঁকে কেউ দেখছেন কিনা। এবার তিনি নিজের মনের আনন্দে বেশ কিছুটা নেচে নেন। তার পর যেমন স্বাভাবিক ভাবে এসেছিলেন, ফের তেমন ভাবেই হেঁটে চলে যান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ১৬:৩৯
চাকরি পেয়ে নাচ যুবতীর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

চাকরি পেয়ে নাচ যুবতীর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

প্রথম কিনা জানা নেই তবে নতুন চাকরি পাওয়ার আনন্দ কেমন হতে পারে আর তা কেমন করে উদ্‌যাপন করতে হয় তাই যেন দেখিয়ে দিলেন এক যুবতী। চাকরি পাওয়ার পর নতুন অফিস থেকে বেরিয়েই রাস্তায় কিছুটা নেচে নেন তিনি। তবে তা ধরা পড়ে যায় নজরদারি ক্যামেরায়। পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে দেন ওই যুবতীর নতুন বস।

ইনস্টাগ্রামে ডাকারা স্পেন্স নামে এক মহিলা ভিডিয়োটি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, “এই মাত্র আমি এই যুবতীকে চাকরি দিয়েছি এবং এটা তাঁর প্রতিক্রিয়া।” ভিডিয়োটি সম্ভবত তাঁরই অফিসের নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে। সেটি তাঁর নজরে আসার পরই শেয়ার করেন ইনস্টায়। আর করবেন নাই বা কেন, এমন একটি ভিডিয়ো যে কারও মনই ভাল করে দিতে পারে, নতুন বসের তো বটেই।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফুটপাত দিয়ে হেঁটে আসছেন এক যুবতী, পরনে নীল লেগিন্স আর বিস্কুট রঙের জ্যাকেট। ফুটপাত থেকে নেমে, রাস্তায় যেখানে রাখা গাড়ি দাঁড় করানো থাকে সেখানে একটি ফাঁকা জায়গায় তিনি কিছুক্ষণের জন্য থামেন। ডাইনে বাঁয়ে একবার দেখে নেন, আশপাশে কেউ আছেন কিনা বা তাঁকে কেউ দেখছেন কিনা। এবার তিনি নিজের মনের আনন্দে বেশ কিছুটা নেচে নেন। তার পর যেমন স্বাভাবিক ভাবে এসেছিলেন, ফের তেমন ভাবেই হেঁটে চলে যান।

আরও পড়ুন: স্বাদের আনলক, বিরিয়ানির দোকানে দেড় কিমি লম্বা লাইন

আরও পড়ুন: গায়ে হলুদে সোশ্যাল ডিস্টেন্সিং, মাথা খাটালে সবই সম্ভব​

ভিডিয়োটি পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন লেখার সময় প্রায় পাঁচ লাখ ৬৬ হাজার ভিউ পেয়েছে ভিডিয়োটি। সেই সঙ্গে সমানে পড়ছে লাইক আর কমেন্ট। অনেকেই ওই যুবতীর আনন্দের নাচ দেখে মজার কমেন্ট করতে ভোলেননি।

So I just hired this young girl and this was her response 🙏🏽😩😂😂 #explore #viral #viralvideos #laugh #comedy #justjokes #explorepage #atlanta #miami #houston #california #texas #ny #nyc #chicago

A post shared by @ dakara_spence on

Viral Video Woman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy