মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ১১ থেকে সংখ্যাটা শূন্যে নামিয়ে দেওয়া হয়েছে। ওমান উপসাগরে ইরানের নৌসেনার ১১টি জাহাজ ধ্বংসের দাবি করে এমনই হুঁশিয়ারি দিল আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, গত কয়েক দশক ধরে ওই অঞ্চলে আন্তর্জাতিক জাহাজগুলির উপর ‘দাদাগিরি’ করে এসেছে ইরান। এ বার ওমান উপসাগরে ইরানের সেই ‘দাদাগিরি’ বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করল সেন্টকম।
হামলার ভিডিয়ো ফুটেজও প্রকাশ করেছে সেন্টকম (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ইরানের রণতরী আইআরআইএস শহিদ বাঘেরি-কে লক্ষ্য করে হামলার সেই ফুটেজ প্রকাশ্যে এনে সেন্টকম দাবি করেছে, ‘‘দু’দিন আগেও ওমান উপসাগরে ইরানের আধিপত্য ছিল। মাত্র ৪৮ ঘণ্টায় সেই আধিপত্য শেষ করে দিয়েছি। ওই অঞ্চলে মোতায়েন ১১টি জাহাজকে ধ্বংস করা হয়েছে। দশকের পর দশক ধরে অনেক অত্যাচার হয়েছে। এখন সেই দিন চলে গিয়েছে।’’
প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে শনিবার থেকে শুরু হয়েছে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ অভিযান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ঠিকানায় পর পর হামলা চালানোর পর একটি ভিডিয়ো প্রকাশ করে সেন্টকম সেই ভিডিয়োর ক্যাপশনে লিখেছিল, ‘‘ইরানকে অনেক বার সতর্ক করা হয়েছে। সেন্টকম এখন শুধু নির্দেশ পালন করছে।’’ আরও একটি লেখা পোস্ট করে সেন্টকম জানায়, ইরানকে মোক্ষম জবাব দেওয়া হচ্ছে। আমেরিকার নাগরিকদের জন্য ইরান যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠছিল। তাই প্রেসিডেন্ট কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশ মেনেই সেন্টকম ইরানকে মোক্ষম জবাব দিচ্ছে প্রতি মুহূর্তে।
সোমবার হোয়াইট হাউসে মেডেল অফ অনার-এ বক্তৃতা করার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান বার বার আমেরিকার সতর্কবার্তাকে উপেক্ষা করে এসেছে। ট্রাম্প বলেন, ‘‘এই সামরিক সংঘাতে আমেরিকার লক্ষ্য খুব স্পষ্ট, তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা।’’ তার পরই হুঁশিয়ারি দেন ট্রাম্প, এ ভাবে সীমান্তের বাইরে জঙ্গিদের অস্ত্র দিয়ে আর্থিক সহযোগিতা করতে পারে না ইরান। পাশাপাশি, এই সংঘাত নিয়ে স্পষ্ট ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এত সহজে এই সংঘাত থামার নয়। কমপক্ষে চার থেকে পাঁচ সপ্তাহ চলতে পারে। প্রয়োজনে আরও দীর্ঘায়িত হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২০:১৬
হরমুজ়ের কাছে ভারতীয় ট্যাঙ্কারে হামলা! নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাল বিদেশ মন্ত্রক -
১৮:০১
ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ পেল ছয় জাহাজ -
১৫:৫৬
‘আমেরিকা যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে’, আবার হরমুজ় অবরোধের ঘোষণা ইরানের! নতুন করে সংঘাতের আশঙ্কা -
ট্রাম্পের ‘ঘাড়ে বন্দুক রেখে’ শত্রুদের খতম! পারস্যে শান্তি এলে আমেরিকার ‘বিশ্বাস’ ভাঙবেন ইহুদি প্রধানমন্ত্রী?
-
প্রথমে সমঝোতাপত্র স্বাক্ষর, ৬০ দিনেই ইরান-আমেরিকার চুক্তি পাকা হতে পারে! কোন কৌশলে এগোচ্ছে পাকিস্তান? নেপথ্যে কে