শুল্কযুদ্ধে চিনের অনমনীয় অবস্থান এবং তার পরিণতির উদাহরণ তুলে বিশ্বকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য দেশগুলিকে হুঁশিয়ারির পাশাপাশি দিয়ে রাখলেন ভবিষ্যতে শুল্ক ছাড় নিয়ে সমঝোতার বার্তাও। হোয়াইট হাউসের তরফে বুধবার প্রকাশিত ট্রাম্পের বার্তায় বলা হয়েছে, ‘‘প্রতিশোধ নেওয়ার পথে হাঁটবেন না, তা হলে আপনাকে পুরস্কৃত করা হবে।’’
বাকি দেশগুলিকে ৯০ দিনের জন্য ছাড় দিলেও ‘পারস্পরিক শুল্ক’ নিয়ে চিনের ক্ষেত্রে কোনও রেয়াত করেননি ট্রাম্প। বরং চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি করেছেন তিনি। চিনা পণ্যে ১২৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে বলে জানিয়েছে আমেরিকা। আর তার জবাবে বুধবারই মার্কিন পণ্যে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধি করে মোট ৮৪ শতাংশ হারে শুল্ক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। এর আগে মার্কিন পণ্যে ৩৪ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছিল বেজিং।
ট্রাম্পের ঘোষণার পরে বেজিং এক ধাক্কায় ৫০ শতাংশ শুল্ক বাড়িয়েছে মার্কিন পণ্যে। যদিও এর পাশাপাশি, জিনপিং সরকার ‘পারস্পরিক শুল্ক’ নিয়ে সমঝোতার রাস্তা খোলা রাখার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সরকারের নতুন শুল্কহার কার্যকর করার কথা। এই পরিস্থিতিতে অন্য দেশগুলির উদ্দেশে ট্রাম্পের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বণিকমহলের একাংশের ধারণা, ট্রাম্পের মূল ‘নজর’ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির দিকে। কারণ, তারা ইতিমধ্যেই সয়াবিন, গাড়ি-সহ বেশ কিছু মার্কিন পণ্যে বাড়তি শুল্ক চাপানোর প্রস্তুতি শুরু করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কোর্ট বেআইনি বলায় কি শুল্কের টাকা ফেরত দিতে হবে? ১০% নতুন শুল্ক আরোপ করে ঘুরপথে আয়ের ভাবনা ডোনাল্ড ট্রাম্পের!
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার