Advertisement
E-Paper

Food: বার্গারের ভেতরে কাটা আঙুল! কামড় বসাতেই পড়ল প্লেটে, কী করলেন ক্রেতা মহিলা?

এখনও পর্যন্ত ৬০ হাজারে বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োটি। ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে, বার্গারে একটি কামড় বসানোর পর প্লেটে পড়ে আছে কাটা আঙুল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৫

ছবি: সংগৃহীত

বার্গার অর্ডার করে স্বাভাবিক অভ্যাসে প্যাকেট খুলে খাবারে কামড় বসিয়েছিলেন স্টেফানি বেনিটেজ। কিন্তু আশা করেননি বার্গারের মধ্যে খুঁজে পাবেন কাটা আঙুল! তাও পচাগলা। বলিভিয়ার একটি জনপ্রিয় বার্গারের দোকান থেকে গত রবিবার এই বার্গার অর্ডার করেছিলেন স্টেফানি। কিন্তু সেই বার্গারের মোড়ক খুলে কামড় বসাতে গিয়েই তিনি দেখলেন, এর মধ্যে রয়েছে মানুষের কাটা আঙুল! ফেসবুকে ছবি দিয়ে এই ঘটনার বিস্তারিত জানালেন তিনি।

ফেসবুকে ছবি পোস্ট করার পর একটি ভিডিয়ো পোস্ট করেন স্টেফানি। সেখানে শোনা যায়, তিনি দোকানদারকে এই বিষয়টি জানাচ্ছেন। চেঁচামেচি হচ্ছে। দোকানের কর্মী বলছেন, ‘‘আপনাকে কী ক্ষতিপূরণ দিতে হবে বলুন! আমরা দিতে রাজি আছি।’’ দোকানের কর্মী এটাও বোঝাতে চেষ্টা করতে থাকেন যে দোকানে তৈরি বার্গার আসে। প্যাকেট করা থাকে সব। তাঁদের কিছু করার নেই।

এখনও পর্যন্ত ৬০ হাজারে বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োটির। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, বার্গারে একটি কামড় বসানোর পর প্লেটে পড়ে আছে একটি কাটা আঙুল। বিষয়টি নিয়ে বিস্তর প্রতিবাদ করলেও দোকানের কর্মীরা শোনেননি বলেও জানিয়েছেন স্টেফানি। তাঁরা সমান তালে বাকি ক্রেতাদের খাবার দিতে থেকেছেন। পরে এই ঘটনা ভাইরাল হতেই বার্গার প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ‘‘ঘটনাটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী! আমাদের এক কর্মীর একটি আঙুল কাটা প়ড়েছিল বার্গার তৈরির সময়। এটি সেই কারণেই ঘটেছে।’’ যদিও প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আপতত বন্ধ করে দেওয়া এই সংস্থার সব দোকান, জরিমানাও করা হয়েছে।

Bizzare Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy